Tuesday, June 23, 2026

গড়ফায় উ*দ্ধার প্রবীণ দম্পতির দেহ! সুই*সাইড নোটে নাতির ভাল থাকার পরামর্শ

Date:

Share post:

দাদু-ঠাকুমার সঙ্গে নাতির সম্পর্কটা ছিল অন্যরকম। দক্ষিণ কলকাতার (South Kolkata)গড়ফার পূর্বাচল রোড এলাকায় একটি ফ্ল্যাটে ছেলে, ছেলের বৌ এবং আর প্রিয় নাতির সঙ্গে থাকতেন ৬৫ বছরের সুধন্য প্রামাণিক এবং তাঁর স্ত্রী সবিতা প্রামাণিক (Sudhanya Pramanik & Sabita Pramanik)। ছেলে বৌমা জগন্নাথ দর্শনে যাওয়ায় বাড়ি ফাঁকা ছিল। হয়তো অপেক্ষা ছিল নাতির হাত থকে প্রসাদ খাওয়ার, কিন্তু তা আর হল না। প্রবীণ দম্পতি সুইসাইড নোটে পরামর্শ দিলেন ‘নাতিকে ভাল করে মানুষ’ করার। তারপর আত্মহত্যা যুগলের। আজ বুধবার সুধন্যের ছেলে বাড়ি ফিরতেই অবাক। বাবা- মায়ের ঝুলন্ত দেহের পাশেই সুইসাইড নোট!

স্থানীয় সূত্রে জানা যায় যে গড়ফার বাড়িতে ছেলে, বৌমা, নাতিকে নিয়েই সুখের সংসার ছিল প্রবীণ দম্পতির। তাহলে কী এমন হল যার জেরে চূড়ান্ত পরিণতি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দম্পতির দেহের পাশ থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে পারিবারিক খুঁটিনাটি উল্লেখ করা আছে। যেমন বাড়ির সব চাবি কোথায় আছে, নাতির হাতে প্রসাদ পাওয়ার কথায়, নাতিকে ভাল করে মানুষ করে তোলার পরামর্শ ইত্যাদি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পারিবারিক কারণে মৃত্যু নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...