Saturday, June 20, 2026

ফের নিম্নচাপ আরব সাগরে! উৎসব মরশুমে বাংলার আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস

Date:

Share post:

দূর্গা পুজো শেষ‌। সামনে কালীপুজো ও ভাইফোঁটা। সাধারণত এই সময়টায় শীতকে অভ্যর্থনা জানায় বঙ্গবাসী। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাওয়া অফিস বলছে, শহরের তাপমাত্রা বেশ খানিকটা নিচের দিকে। তবে এরই মাঝে উদ্বেগের খবর পাওয়া যাচ্ছে। ফের নিম্নচাপ তৈরি হচ্ছে আরব সাগরে। যদিও হাওয়া অফিসের দাবি, এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না।

সপ্তাহের শুরু থেকে তাপমাত্রার পারদ নেমেছে বঙ্গে। কমেছে তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে উষ্ণতা। কালীপুজো, ভাইফোঁটায় এমনই মনোরম আবহাওয়া থাকবে বলে আশা করেছে বঙ্গবাসী। কিন্তু তাঁদের সেই চিন্তায় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ! আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ইতিমধ্যে তামিললাড়ু সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে। পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপের কোনও প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই।

জানা গেছে, উত্তুরে হাওয়া সঙ্গে আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা পারদ নামবে বাংলার। তাপমাত্রা আরও এক-দুই ডিগ্রি নামতে পারে। চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রির ঘরে নামবে কলকাতার তাপমাত্রা। আগামী তিন দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা নেমে যাবে ২০-২১ ডিগ্রি আর পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম বর্ধমান-বীরভূমের তাপমাত্রা নেমে যাবে ১৭-১৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...