Tuesday, June 23, 2026

ডিসেম্বরের শুরুতে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আগে আগামী ডিসেম্বরের (December) শুরুর দিকেই উত্তরবঙ্গ সফরে (North Bengal) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী ২টি প্রশাসনিক সভা করতে পারেন। যেতে পারেন পাহাড়েও। সেখানে ভূমিহীনদের হাতে জমির পাট্টা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, চা-বাগান শ্রমিকদের হাতে তুলে দেবেন বসত জমির পাট্টাও।

উল্লেখ্য, পাহাড়ের আঞ্চলিক দলগুলি এখন ভাঙতে বসেছে। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চাও স্থানীয় নির্বাচনগুলিতে মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিজেপিতে ধস নেমেছে। একুশের বিধানসভা নির্বাচনে জেতা ধূপগুড়ি কেন্দ্রটিও সাম্প্রতিক উপনির্বাচনে জিতে নিয়েছে তৃণমূল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সফর খুব তাৎপর্যপূর্ণ হতে পারে।

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...