Wednesday, June 24, 2026

ফৌজদারি মা.মলায় ‘অপ.রাধী’ রাজনীতিবিদরা ভোটে ল.ড়তে পারবেন কি? সুপ্রিম সিদ্ধান্ত আজ 

Date:

Share post:

গুরুতর ‘অপরাধ’ করে দোষী সাব্যস্ত হয়েছেন যে রাজনীতিবিদরা, তাঁরা কি আজীবন নির্বাচনে (Election) লড়াই করার সুযোগ পাওয়ার যোগ্য? আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মিলবে এই প্রশ্নের উত্তর। ফৌজদারী মামলায় (Criminal Case) দু বছর বা তার বেশি সময় জেল খেটেছেন যে সমস্ত নেতারা তাঁদের আজীবন ভোটে দাঁড়ানোর উপর নিষেধাজ্ঞা চাপানো হোক— এই আবেদন জানিয়ে আজ থেকে বছর সাতেক আগে শীর্ষ আদালতে মামলা করেন অশ্বিনীকুমার উপাধ্যায় (Aswini Kumar Upadhyay)। আজ সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের (Justices DY Chandrachud, JB Pardiwala and Manoj Mishra) বেঞ্চ রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

যাঁরা অপরাধ করেছেন তাঁদের জন্য ‘ছ’বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়’। বরং আজীবন তাদেরকে ভোটের ময়দানে লড়াই না করার আদেশের মধ্যেই অপরাধীর সঠিক বিচার হবে বলে সওয়াল করা হয়েছিল।এই মামলায় সুপ্রিম কোর্ট নিযুক্ত বিজয় হংসরিয়া প্রশ্ন তুলেছিলেন যে একজন সরকারি কর্মী ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে গেলে স্থায়ী ভাবে চা়করি থেকে বিতাড়িত হন। তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিকে সাজার মেয়াদ শেষের ছ’বছরের মধ্যেই কীভাবে ফের ভোটে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন? ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৩) ধারায় বলা হয়েছে, ফৌজদারি অপরাধে দু’বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত কোনও ব্যক্তি সাজা ঘোষণার দিন থেকেই জনপ্রতিনিধি হওয়ার অধিকার হারাবেন। এবং পরবর্তীতে মুক্তির পাওয়ার ছ’বছর পর্যন্ত আর ভোটে দাঁড়াতে পারবেন না। অথচ ওই বছরেরই ‘সর্বভারতীয় সরকারি কর্মচারি আইন’ জানাচ্ছে, ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণির কর্মী পর্যন্ত সকলকেই স্থায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত হতে হবে। সে ক্ষেত্রে কেউই দ্বিতীয় কোনও সুযোগ পাবেন না। এখন প্রশ্ন অপরাধী জনপ্রতিনিধি হলে তিনি ছাড় পাবেন আর সাধারন মানুষ হলে তার ক্ষেত্রে কঠিন নিয়ম বলবধ করা হবে, এই দ্বিচারিতা কী করে সম্ভব? আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নিয়ে কী রায় ঘোষণা করে সেটাই দেখার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...