Saturday, April 4, 2026

মাঠে বসে বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল দেখতে চান, রইল সুযোগ, কিন্তু কীভাবে? জানাল BCCI

Date:

Share post:

চলছে ভারতের মাটিতে আইসিসি ২০২৩ একদিনে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে সাড়া ফেলেছে বিশ্বকাপ। ম‍্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। আর এরই মধ‍্যে আবার টিকিট ছাড়তে চলছে বিসিসিআই এবং আইসিসি। মাঠে বসে সেমিফাইনাল ১ এবং ২, এছাড়াও ফাইনালের টিকিট ছাড়তে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন এমনটাই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়, প্রথম সেমিফাইনাল হবে ১৫ নভেম্বর, দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর। ফাইনাল ১৯ নভেম্বর। মাঠে বসে খেলা দেখার জন‍্য শেষ সুযোগ ক্রিকেটপ্রেমীদের জন‍্য। আজ এই তিন ম‍্যাচের টিকিট ছাড়া হবে রাত ৮ টায়। সেই টিকিট কাটা যাবে https://tickets.cricketworldcup.com-এ।

ভারত সেমিফাইনালে ওঠায় স্বাভাবিক ভাবেই উৎসাহ বেড়েছে সমর্থকদের মধ্যে। এমনকী সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান হওয়ার সম্ভাবনাও এখনও হারিয়ে যায়নি। ফলে নকআউট ম্যাচগুলিকে ঘিরে আগ্রহ তুঙ্গে রয়েছে। সেই উৎসাহ বুঝেই আইসিসির তরফে টিকিট ছাড়া হচ্ছে। এর আগে এক দফায় টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু সেই সময় সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। তাই আবারও টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি এবং বিসিসিআই।

আরও পড়ুন:শাকিবের ‘টাইমড আউট’ আচরণে ক্ষুব্ধ অ্যাঞ্জেলো ম্যাথিউজের দাদা, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...