Monday, June 8, 2026

দু.র্ঘটনা এড়িয়ে শহরকে গতিময় করতে তিনটি ট্রাম রুট বন্ধের প্রস্তাব কলকাতা পুলিশের

Date:

Share post:

ট্রাম (Tram) তিলোত্তমা কলকাতার (Kolkata) অন্যতম ঐতিহ্য। তাই শহরের বুকে এই ঐতিহ্যকে ধরে রাখতে গত কয়েক বছর একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার (Govt of West Bengal)। কিন্তু শহরে ট্রামলাইন থাকার কারণে বাড়ছে দুর্ঘটনা বাড়ছে। কমছে অন্যান্য গাড়ির গতি। বাড়ছে যানজট। তাই অব‌্যবহৃত এবং অপ্রয়োজনীয় ট্রামলাইন তুলে ফেলার জন্য পরিবহণ দফতরকে চিঠি দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।

পরিবহণ দফতরকে দেওয়া ওই চিঠিতে কোন কোন রাস্তায় লাইন থাকলেও ট্রাম চলে না, কোন কোন রাস্তায় লাইন তুলে দেওয়া উচিত, তার একটি তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা অনুযায়ী, লাইন সরানো হলে বর্তমানে তিনটি ব্যবহৃত রুটে ট্রাম চলাচল বন্ধ হয়ে যাবে। চলতি বছরেই কলকাতা ট্রামের দেড়শো বছর পূর্তি। কলকাতার ঐতিহ‌্য ট্রাম সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। তারই মাঝে কলকাতা ট্রাফিক পুলিশ চিঠি।

এ প্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “আমাদের যেমন পথদুর্ঘটনা কমাতে হবে। তেমনই ট্রামকেও সংরক্ষণ করতে হবে। ট্রামকে কখনই তুলে দেওয়া হবে না। কোন কোন রুটে তা চলবে তার বিস্তারিত রিপোর্ট আমরা আদালতকে জানাব। কলকাতা পুরসভা, ট্রাফিক, পরিবহণ দফতর সবাই মিলে বৈঠক করেই তা ঠিক হবে। তবে যে লাইন দিয়ে আর ট্রাম চলবে না, সেগুলো তুলে ফেলাই ভালো।”

 

 

 

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...