Saturday, June 13, 2026

পুলিশকে পেটানোর হুঁশিয়ারি! বেলাগাম সুকান্তর মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

এবার পুলিশকে পেটানোর দাওয়াই বিজেপির রাজ্য সভাপতি(BJP State President) সুকান্ত মজুমদার। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সভায় সুকান্ত মজুমদারের হঁশিয়ারি, “আগামী দিনে পুলিশ সিধে না হলে, পিটিয়ে সিধে করব। দু’দিন আগে মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে গ্রামবাসীরা। বাংলার মানুষ জেগে উঠছে।” এভাবে প্রকাশ্যে সুকান্ত পুলিশ পেটানোর দাওয়াইয়ে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে বিতর্কে শুরু হয়েছে। বিজেপি নেতার এমন বেলাগাম মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার বিষ্ণুপুরের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন, ‘আগামী দিন আসছে। দিন পরিবর্তন হচ্ছে। পুলিশ যদি সিধে না হয়, আমরা পিটিয়ে সিধে বানাব। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে। সময় এখনও আছে, সিধে হয়ে যায়। দু’দিন আগে মন্ত্রীর বাড়িতে মানুষ ঢিল ছুড়েছে। পুকুরে মাছ চুরি করতে এসে ধরা পড়েছিল। গ্রামের লোক বাড়ি ঘেরাও করে, ভাঙচুর চালায়।’ তৃণমূলকে কটাক্ষের সুরও শোনা গেছে তাঁর গলাতে। সুকান্ত মজুমদার বলেছেন, ‘গ্রামবাসীরা বলছে তোমরা কয়লা-গরু চুরি করবে, আর আমরা মাছ চুরি করলেই দোষ। ওই লোকজনই ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল।’

পুলিশকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়ার রেশ আগেও দেখা গিয়েছে রাজ্য রাজনীতিতে। গতমাসেই দলীয় কর্মীদের হেনস্থার অভিযোগে থানায় ঢুকে পুলিশকে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মিছিল করে খেজুরি থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতার। ওসি না থাকায় পুলিশ আধিকারিকদের ধমক দিতে দেখা গিয়েছিল তাঁকে। থানায় ঢুকে পুলিশকে হুঙ্কারের সুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘পুলিশ যা করেছে, তার ফল ভুগতে হবে, সব কিছু রেকর্ড থাকবে। সরকার বিজেপির হবে, আমাদের অধীনে কাজ করতে হবে।’ এইবার আক্রমণের সুরে পুলিশ পেটানোর কথা শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায়।

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...