Saturday, April 4, 2026

ইজরায়েলের বি*রুদ্ধে আ*ক্রমণ বাড়াচ্ছে হি*জবুল্লা, সেনা আধিকারিককে খু*নের অভি*যোগ

Date:

Share post:

তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। গাজার পাশাপাশি উত্তপ্ত লেবানন সীমান্তও (Lebanon Border)। হামাস আগেই হামলা করেছিল তারপর সেই তালিকায় জুড়েছে শিয়া জঙ্গি সংগঠন হিজবুল্লার নাম। এবার ইরানের (Iran)মদতপুষ্ট এই জেহাদিদের হামলায় প্রাণ হারালেন ইজরায়েলের এক শীর্ষ সেনা আধিকারিক। জানা যায় রবিবার রাতে লেবানন সীমান্তে ইজরায়েলি সেনার (Israel Army)সঙ্গে সংঘর্ষ বাড়ে হিজবুল্লার। মৃত্যুর দায় স্বীকার করে জঙ্গি সংগঠনের তরফে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইজরায়েলের আক্রমণে যে সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে তার বদলা নিতেই ছিল এই পাল্টা হামলা।

লেবাননের এই শিয়া জঙ্গি সংগঠনের তরফে বলা হয়েছে যে সীমান্ত লাগোয়া ইজরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি নিশানা করেছিল। নুরিত এলাকার সেনা ঘাঁটিতে এই হামলায় প্রাণ হারান এক ইজরায়েলি সেনা আধিকারিক। অবশ্য হামাসের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাকে না জড়ানোর হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)জানিয়েছিলেন, “হিজবুল্লা যদি এই লড়াইয়ে সামিল হয় তাহলে দ্বিতীয় লেবানন যুদ্ধের জন্ম হবে। ফলে এটা তাদের ভুল হবে। এই আক্রমণ শুধু তাদের জন্য নয় লেবাননের জন্যও মারাত্মক হবে।”

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...