Saturday, June 27, 2026

র‍্যাঙ্কিং নয়, সিরাজের লক্ষ‍্য অন‍্য, জানালেন তিনি

Date:

Share post:

আইসিসি বোলারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে এখন তিনি। কিন্তু তাঁর কাছে র‍্যাঙ্কিং-এর কোন মূল‍্য নেই। এখন তাঁর লক্ষ‍্য অন‍্য। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন মহম্মদ সিরাজ। এই মুহূর্তে ভারতে চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতের ঝুলিতে। তাই এবার সেই খরা কাটাতে মরিয়া ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার। আর সেই কারণে সিরাজের কাছে র‍্যাঙ্কিং-এর কোনও অর্থ নেই। সিরাজের চাই বিশ্বকাপ ট্রফি। ভারতকে ট্রফি এনে দিতে চান তিনি।

এই নিয়ে তিনি বলেন,”আগেও আমি এক নম্বর ছিলাম। মাঝে নেমে গিয়েছিলাম। সত্যি বলতে এই এক নম্বর হওয়া আমার কাছে খুব একটা বড় কিছু নয়। আমি ভাবিই না এটা নিয়ে। আমার লক্ষ্য হচ্ছে ভারতকে বিশ্বকাপ জেতানো। দলেরও লক্ষ্য এটাই। আমি সেই লক্ষ্য পূরণ করতে চাই। ”

এরপর তিনি আরও বলেন,” দেশের জার্সিতে আরও ভাল বল করতে চাই। আমার কাছে সেটাই সব। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। আমরা ক্রিকেট নিয়েই থাকি। আশা করছি পরের ম্যাচ গুলিতেও আমাদের দলটা এই ভাবেই খেলবে। খুব ভাল লাগছে এই দলের হয়ে খেলতে পেরে।”

আরও পড়ুন:ইডেনে বসল বিরাট কোহলির ছবি

 

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...