Saturday, April 4, 2026

আজ ধনতেরাস, কেন এই দিনটি শুভ জানেন?

Date:

Share post:

আজ ধনতেরাস । হিন্দু ধর্মের এই বিশেষ দিনটি ধন ত্রয়োদশী নামেও পরিচিত । কালীপুজোর ঠিক দু’দিন আগে কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস । এই দিনটি শুভ দিন হিসেবে বিবেচিত হয় ।
কিন্তু কেন জানেন ? প্রচলিত রীতি অনুযায়ী, এই বিশেষ দিনে সোনা কেনার প্রচলন রয়েছে । শুধু সোনা নয়,রুপো, ধাতুর বাসন-সহ বিভিন্ন ধরনের জিনিস কিনে থাকেন গৃহলক্ষ্মীরা । তবে, জানেন কি, ধনতেরাসের দিন ঝাঁটা কেনারও প্রচলন রয়েছে । কেন ?

ঝাঁটা কেনার নিয়ম

মৎস্যপুরাণ মতে, ঝাঁটায় লক্ষ্মীর বাস। এদিন, ঝাঁটা ঘরে আনা মানে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন । ঝাঁটা কিনলে বাড়িতে অশুভ শক্তির বিনাশ হয় । তবে লোকাচার মত বলছে ঝাঁটা দাঁড় করিয়ে নয় শুইয়ে রাখতে হয়। অনেকেই তাই ঝাঁটায় পা রাখলে প্রণাম করেন । কথায় আছে জোড়া ঝাঁটা কিনলে সংসারে সুখ-সমৃদ্ধি দ্বিগুণ হয় ।

শনিবার আবার ভূত চতুর্দশী । এদিন, ১৪ প্রদীপ জ্বালিয়ে, ১৪ শাক খাওয়ার প্রথা রয়েছে বাঙালিদের মধ্যে। রবিবার, বাংলা জুড়ে পালিত হবে কালীপুজো । আর দেশজুড়ে সেলিব্রেট হবে দিওয়ালি ।

আসলে ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু ৷ বলা হয় যে, ধনতেরাসে দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে। আর সমৃদ্ধি লাভের জন্যই ধাতু কেনার প্রচল এই সময় ৷ কিন্তু ধনতেরাস মানেই কী সোনা কিনতে হবে? শাস্ত্রমতে, এই সময় নিজের ক্ষমতা অনুযায়ী, যেকোনও শুদ্ধ ধাতুই কেনাই মঙ্গলজনক ৷ তবে জ্যোতিষ শাস্ত্রমতে, বিভিন্ন রাশির জন্য বিভিন্ন ধাতু কেনা উচিত ৷তবেই ধনতেরাস হয়ে উঠবে মঙ্গলজনক ৷ আসবে সমৃদ্ধি ৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...