Friday, June 19, 2026

রাজস্থানে পুলিশ কনস্টেবলের চার বছরের কন্যাকে ধ.র্ষণের অভিযোগ খোদ এসআইয়ের বিরুদ্ধে

Date:

Share post:

পুলিশ কনস্টেবলের চার বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ পুলিশেরই বিরুদ্ধে। ভোটমুখী রাজস্থানের দৌসা জেলার ঘটনা। ইতিমধ্যেই এসআই পদমর্যাদার ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, শুক্রবার বিকালে ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের ভাড়া বাড়িতে ডেকে আনেন অভিযুক্ত এসআই। এর পর তাকে ধর্ষণ করে সেখান থেকে চলে যান। পরে ওই নাবালিকা বাড়ি ফিরে মাকে পুরো বিষয়টা জানায়। নির্যাতিতার বাবা জয়পুর পুলিশের একজন কনস্টেবল। শুক্রবার বিকালে বা়ড়ি ফেরার পর পুরো ঘটনা শুনে তিনি থানায় অভিযোগ জানাতে যান। তবে রাহুবাস থানার পুলিশ প্রথমে অভিযোগ দায়ের করতে অস্বীকার করে বলে অভিযোগ। এর পর স্থানীয়রা থানা ঘিরে বিক্ষোভ দেখালে পুলিশ অভিযোগ দায়ের করে। পকসো ধারায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

ঘটনাস্থলে পৌঁছে রাজস্থানের ক্ষমতাসীন কংগ্রেস সরকার এবং পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ কিরোদিলাল মিনা। তিনি বলেন, ‘‘লালসোটে এক নাবালিকা দলিত মেয়েকে পুলিশ ধর্ষণ করেছে। মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। আমি ওই নিষ্পাপ শিশুর জন্য ন্যায়বিচার চাইতে এসেছি।’’ তিনি আরও বলেন, ‘‘রাজস্থানের গেহেলট সরকারের অযোগ্যতার কারণে পুলিশ স্বৈরাচারী হয়ে উঠেছে। নির্বাচনের আগেও নৃশংসতা কমছে না।’’

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...