Tuesday, June 23, 2026

দীপাবলিতে ফুটপাতবাসীদের উপহার গুরবাজের, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, ভালো খেলে মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের। আর এরই মাঝে ফের একবার মন জয় করলেন আফগান ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ। দীপাবলির আগে আহমেদাবাদের ফুটপাতবাসীদের উপহার দিলেন তিনি। সেই ভিডিও পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স।

 

১০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম‍‍্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল আফগানরা। সেই ম্যাচে হেরে গিয়েছে তারা। ফলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হয়নি। কিন্তু সেই ম্যাচের পরে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, গুরবাজ মধ‍্যরাতে আহমদাবাদের রাস্তায় ঘোরাঘুরি করছেন। ফুটপাতে যাঁরা শুয়ে রয়েছে তাঁদের পাশে গিয়ে নগদ অর্থ রেখে আসছেন তিনি। সেই একই ভিডিও পোস্ট করেছে কেকেআর।

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

আরও পড়ুন:নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড হিটম‍্যানের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...