Saturday, June 20, 2026

নজরে তেলেঙ্গানা! ক্ষমতায় আসতে ত.ফশিলি জাতিকেই ‘টা.র্গেট’ মোদির, দ.লিত নেতার কাছে চাইলেন ক্ষ.মা

Date:

Share post:

সামনেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন (Telengana Assembly Election)। আর সেই নির্বাচনকে পাখির চোখ করেই তফশিলি জাতির জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তফশিলি জাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠীর পৃথক সংরক্ষণের (Reservation) বিষয় খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শনিবার তেলাঙ্গানার সেকেন্দ্রাবাদে একটি জনসভায় বক্তব্য রাখেন মোদি। সেখান থেকেই তিনি বলেন, এতকাল যত রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি, তাদের হয়ে আমি ক্ষমা চাইছি। তবে দীর্ঘ তিন দশক ধরে মদিগারা সাব কোটার দাবি জানাচ্ছে অন্ধ্র এবং তেলাঙ্গানায়। তবুও লাভের লাভ কিছুই হয়নি। এবার সেই ইস্যুকে কাজে লাগিয়েই তফশিলি জাতির আবেগে কিছুটা হলেও ঘৃতাহুতি দিলেন প্রধানমন্ত্রী। তবে মোদির এমন ঘোষণাকে ভালোভাবে নেয়নি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, অনগ্রসর শ্রেণীর মানুষ, বিশেষ করে দলিতদের প্রতি ডবল ইঞ্জিন সরকারের আচরণ প্রশ্নের মুখে। কিন্তু নির্বাচনের আগে সেই শ্রেণীকে ট্রাম্পকার্ড হিসাবে খেলতে চাইলেন নমো।

তবে যদি সাব কোটার বিষয়টি কার্যকর করা হয়, তাহলে তা গোটা দেশেই প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে। তেলাঙ্গানায় আর কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই আবহে দীপাবলির আগের দিন অর্থাৎ শনির সন্ধ্যায় সেকেন্দ্রাবাদে এক জনসভায় ভাষণ দেন নরেন্দ্র মোদি। আর সেখানেই দলিত নেতা মনদা কৃষ্ণ মদিগাকে জড়িয়ে ধরে ক্ষমাও চান নরেন্দ্র মোদি। পাশাপাশি নমো প্রতিশ্রুতি দেন, যদি বিজেপি তেলাঙ্গানায় ক্ষমতা আসে তাহলে তারা কোনও এক ওবিসি নেতাকেই মুখ্যমন্ত্রী করবে।

পাশাপাশি এদিনের সভা মঞ্চ থেকে কেসিআর-এর সরকারকে তোপ দাগেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, তেলেঙ্গানা এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিগত ১০ বছর ধরে এই রাজ্যে যে সরকার ক্ষমতায় রয়েছে, তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। মদিগা জাতিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এই তেলাঙ্গানা সরকার পূরণে ব্যর্থ। এদিকে তেলাঙ্গানা গঠনের ক্ষেত্রে কংগ্রেস যে কীভাবে বাধা সৃষ্টি করেছিল, তা কে ভুলে গিয়েছে? তবে এত বলিদানের পর যখন তেলাঙ্গানা গঠন হয়, তখন বিআরএস নেতারা কংগ্রেসের কাছে ছুটে গিয়েছিলেন ধন্যবাদ জানাতে। তাই কংগ্রেস এবং বিআরএস, উভয়ের থেকেই সাবধান থাকতে হবে। এই দুই দলই দলিত বিরোধী। উল্লেখ্য, তেলেঙ্গানার তফশিলি জাতিভুক্তদের মধ্যে মদিগা হল অন্যতম বৃহত্তম জনগোষ্ঠী। ঐতিহাসিক ভাবে মুচি বা মেথরের কাজ করে এসেছে মদিগারা। এই আবহে শনিবারের জনসভা থেকে মদিগা নেতা কৃষ্ণকে ‘নিজের ভাই’ বলে সম্বোধন করেন মোদি।

 

 

 

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...