Saturday, June 27, 2026

নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড হিটম‍্যানের

Date:

Share post:

আজ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ব‍্যাট করতে নেমেই একাধিক রেকর্ড গড়লেন হিটম‍্যান। ছক্কা মেরে জোড়া বিশ্বরেকর্ড করেন ভারত অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন রোহিত শর্মা।

এদিন ৬.৪ ওভারে কলিন অ্যাকারম্যানের বলে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন রোহিত শর্মা। এক্ষেত্রে হিটম‍্যান ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডি’ভিসিয়র্সের নজির। গত ম্যাচে ক্রিস গেইলকে টপকে এবিডি-কে ছুঁয়েছিলেন রোহিত। রবিবার সেই রেকর্ড এককভাবে নিজের নামে করেন ভারত অধিনায়ক। চলতি ক্যালেন্ডার বছরে এখনও পযর্ন্ত ৫৯টি ছক্কা মেরেছেন রোহিত। এখনও বছর শেষ হয়নি। এখনও বাকি বিশ্বকাপের ম‍্যাচ। তাই ক্রিকেটপ্রেমীরা মনে করছেন রোহিতের ছক্কার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে অধিনায়ক হিসাবেও একটি বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কাও রোহিতের দখলে। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত ২৩টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। তিনি ছাপিয়ে গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। ২০১৯ সালের বিশ্বকাপে ২২টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপে ২১টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডি’ভিলিয়ার্স।

আরও পড়ুন:দীপাবলির উৎসবে মেতেছিল ভারতীয় দল, ছবি পোস্ট BCCI-এর

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...