Tuesday, March 31, 2026

শাকিবকে নেতৃত্ব থেকে সরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠানো হলো আইনি নোটিশ : রিপোর্ট

Date:

Share post:

চলতি বিশ্বকাপে একেবারেই নিজেদের সেরা ফর্মে ছিল না বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অষ্টম স্থানে শেষ করেছে তারা। হতাশ করেছেন শাকিব আল হাসানরা। এরপরই প্রশ্ন উঠছে শাকিবের নেতৃত্ব নিয়ে। শাকিবকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। আর এবার শাকিবকে সরাতে আইনি নোটিশ পাঠনো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সূত্রের খবর, শাকিব ছাড়াও পুরো কোচিং দলকেও সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে নোটিসে।

এই নিয়ে বাংলাদেশ সংবাদমাধ্যের এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী খুন্দকার হাসান শাহরিয়র এই নোটিস পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তিন জনকে সেই নোটিস পাঠানো হয়েছে। শাকিবের বহিষ্কার চেয়ে নাকি খুন্দকার হাসান শাহরিয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। শাকিব ছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবী ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং সিইও নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা চেয়েছেন। এমন কী পুরো কোচিং দলকেও সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে সেই নোটিশে। সূত্রের খবর, নোটিশে লেখা হয়েছে, বিশ্বকাপে দলের খারাপ খেলার জন্য অধিনায়ক, পুরো কোচিং দল এবং নির্বাচকদের বরখাস্ত করা হোক। একটি তদন্ত কমিটি তৈরি করে খতিয়ে দেখা হোক, কেন এত খারাপ খেলল দল।”

চলতি বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দিকে টানা ম‍্যাচ হারতে থাকে তারা। সব মিলিয়ে ৯ ম্যাচে ২টি জিতে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে শেষ করেন শাকিবরা।

আরও পড়ুন:সেরা ফিল্ডারের নাম ঘোষনায় এবারও চমক রাখল ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট, রইল ভিডিও

 

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...