Tuesday, June 23, 2026

সেরা ফিল্ডারের নাম ঘোষনায় এবারও চমক রাখল ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট, রইল ভিডিও

Date:

Share post:

গতকাল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। আর এই ম‍্যাচেও সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন ফিল্ডিং কোচ টি দিলীপ। তবে প্রত‍্যেকবারের মতন এবারেও সেরা ফিল্ডারের ঘোষণায় ছিল চমক। যেখানে মাঠে গিয়ে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন মাঠকর্মী। এক্ষেত্রে দিলীপকে সাহায্য করেন তাঁর সহকারি এই কাজে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেরা ফিল্ডার হন সূর্যকুমার যাদব।

এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, নেদারল্যান্ডসকে হারানোর পর সাজঘরে ভারতের বোলিং কোচ টি দিলীপ বলেন, “এই ম্যাচে সেরা ফিল্ডার বাছার পদ্ধতিতে একটা চমক আছে। আমার সহকারী নুয়ান মেডেল পরিয়ে দেবে। আর সেরা ফিল্ডার আমরা বেছে নেব নতুন পদ্ধতিতে। সবাই মাঠে চলো। একথা শুনে গোটা দল মাঠে চলে যায়। সেখানে এক এক করে সেরা ফিল্ডারদের নাম দেখাতে বলেন দিলীপ। ওয়াকিটকিতে তিনজনের নাম নেন তিনি। তখন জায়ান্ট স্ক্রিনে তাঁদের নাম ভেসে ওঠে। প্রথমেই দেখা যায় রবীন্দ্র জাদেজার নাম। তার পর আসে সূর্যকুমার যাদবের নাম। শেষে আসে লোকেশ রাহুলের নাম। তিন জনের মধ্যে সেরা ফিল্ডার বেছে নিতে মাঠকর্মীদেরও সাহায্য নেন দিলীপ। মাঠের মাঝে দাঁড়িয়ে পাঁচ জন মাঠকর্মী তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডের সাহায্যে বুঝিয়ে দেন যে সূর্যই এই ম্যাচের সেরা ফিল্ডার। তাঁর গলায় মেডেল পরিয়ে দেন নুয়ান।

সেরা পুরস্কার পেয়ে সূর্য বলেন,” একবছর ধরে এই মানুষটা আমার পিছনে পড়ে আছে। এত দিনে সেই পরিশ্রমের দাম দিতে পারলাম।”

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:৯-এ নয় টিম ইন্ডিয়ার, নেদারল্যান্ডসকে হারাল ১৬০ রানে

 

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...