Friday, April 3, 2026

বে.পরোয়া গতির জের! বেলগাছিয়ায় গাড়ির ধা.ক্কায় মৃ.ত্যু দোকানদারের

Date:

Share post:

কালীপুজো কাটতে না কাটতেই ফের শহরে দুর্ঘটনা (Accident)। বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক ঘটনা বেলগাছিয়া মেন রোডে (Belgachia Main Road)। সোমবার সাত সকালে দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই দু টুকরো হয়ে গেল ব্যবসায়ীর দেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে একটি গাড়ি সোজা ওই দোকানের দিকে এগিয়ে যায় ও সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার জেরে ব্যহত হয় যান চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে কাজে বেরিয়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

পুলিশ সূত্রে খবর, বেলগাছিয়া মেন রোডের ওপরে খৈনি বিক্রি করতেন ওই ব্যবসায়ী। প্রতিদিনের মতো সোমবার সকালেও দোকানে বসেছিলেন তিনি। তাঁর সামনে আরও দুজন ছিলেন দোকানের ভিতর। আচমকা একটি গাড়ি অতর্কিতে ধাক্কা মারে ওই দোকানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িতে ছিলেন বাবা ও ছেলে। তাঁরা পুজো দিয়ে ফিরছিলেন। ছেলেই গাড়ি চালাচ্ছিল কিন্তু ইউ টার্ন নেওয়ার সময় দোকানে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন চালক। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। ইতিমধ্যে আটক করা হয়েছে গাড়ির চালককে।

 

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...