Monday, April 13, 2026

CWC 2023: সেমিতে আজ মাইলস্টোনের সামনে ভারতীয় ক্রিকেট দল!

Date:

Share post:

আর কিছুক্ষনেই ভারতের ভাগ্যপরীক্ষা। ভাইফোঁটার অনুষ্ঠানেরও মাঝেও ঘড়ির দিকে চোখ বাঙালির কথায় কথায় বেলা গড়িয়ে গেল না তো। টস থেকেই উন্মাদনা চরমে উঠবে। বাইশগজে অপ্রতিরোধ্য পারফরম্যান্স এক নম্বরের তকমাকে অক্ষুন্ন রেখেছে। কিন্তু অতীতের রেকর্ড অক্ষুন্ন থাকবে নাকি ভেঙে চুরমার হবে পুরনো সব পরিসংখ্যান? সেমিফাইনালে আজ একগুচ্ছ মাইলফলকের সামনে দাঁড়িয়ে নীল জার্সির মালিকরা। এক নজরে দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি (Virat Kohli)

আজ ১ সেঞ্চুরি করলেই ক্রিকেট দেবতাকে ছাপিয়ে ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থানে নাম লিখবেন ভারতের চেজ মাস্টার।সবচেয়ে বেশি রানের দিক থেকে সচিন তেন্ডুলকরকে (৬৭৩) ছাপিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলির (৫৯৪) প্রয়োজন আর ৮০ রান। এখানেই শেষ নয়, মাত্র ১ টা ছক্কা মারলেও ওডিআইতে ১৫০টি ছক্কার রেকর্ড গড়বেন তিনি।

শুভমন গিল (Shubhman Gill)

ODI তে ২৫০টি চারের মাইলস্টোন স্পর্শ করার জন্য প্রিন্স অফ ক্রিকেটের প্রয়োজন আর মাত্র ৩টি বাউন্ডারি। এবং ১ টি ওভার বাউন্ডারি মারতে পারলেই ওডিআইতে ৫০টি ছক্কার রেকর্ড স্পর্শ করবেন শুভমন।

জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah)

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ৩৫০টি উইকেটের রেকর্ড আজকেই করে ফেলতে পারেন বুমরা, চাই আর মাত্র ২টি উইকেট।

রবীন্দ্র জাডেজা (Rabindra Jadeja)

টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে নিজের বলের জাদু দেখিয়েছেন। আজ ৪ টে উইকেট পকেটে পুড়তে পারলেই ৫৫০টি উইকেটের মালিক হবেন তিনি। আর ব্যাটার হিসেবে ওডিআইতে ২০০টি চারের মাইলফলকে পৌঁছতে হলে জাড্ডুকে একটি একটি চার মারতে হবে।


Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...