Saturday, April 4, 2026

একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে হারাল ৩ উইকেটে

Date:

Share post:

একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়া। এদিন ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আর সেই ম‍্যাচে প্রোটিয়াদের ৩ উইকেটে হারায় অজিরা। অজিদের হয়ে অর্ধশতরান ট্রাভিস হেডের। ওপরদিকে ব‍্যর্থ গেল ডেভিড মিলারের ১০১ রান। এই জয়ের ফলে রবিবার ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে ২১২ রান করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান করেন ডেভিড মিলার। ১০১ রান করেন তিনি। তবে ব‍্যর্থ অধিনায়ক বাভুমা। শূন‍্য রান করেন তিনি। ৬ রান করেন ভ‍্যান ডার ডুসেন। ৪৭ রান করেন ক্লাসেন। অজিদের হয়ে তিনটি উইকেট নেন মিচেল স্টার্ক এবং প‍্যাট কামিন্স। দুটি করে উইকেট নেন হ‍্যাজলউড এবং হেড।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় অজিরা। অজিদের হয়ে ৬২ রান করেন হেড। ২৯ রান করেন ডেভিড ওয়ার্নার। তবে শূন‍্য রান করেন মিচেল মার্শ। ৩০ রান করেন স্টিভ স্মিথ। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন তাবরিয়াজ শামসি কর্টজে। একটি করে উইকেট নেন কাসিগো রাবাডা, মার্কাম এবং কেশভ মহারাজ।

আরও পড়ুন:সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাড্ডু, বিশেষ কবিতা সূর্য’র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...