Friday, April 3, 2026

সেদিন পা ছুঁয়েছিলে, আজ হৃদয় জিতলে, বিরাটে আপ্লুত শচীন

Date:

Share post:

ইডেনে ছুঁয়েছিলেন। ওয়াংখেড়েতে টপকে গেলেন। মাঝে ফারাক মাত্র দশদিনের!

ভারতীয় ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলটা লং লেগ ও ডিপ উইকেটের মাঝে খেলে দৌড়ে দু’রান। আর তাতেই শচীন তেন্ডুলকরের ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। ক্যামেরা পলকে ধরল তাঁকে। ভিআইপি গ্যালারিতে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন শচীন। মুখে তৃপ্তির হাসি। মাস্টার-ব্লাস্টারকে সেই মুহূর্তে দেখে মনে হচ্ছিল, ছাত্রের কীর্তিতে রীতিমতো আপ্লুত। এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা ক্রিকেট দুনিয়া।

ইডেনে বিরাটের সেঞ্চুরির পরেই অভিনন্দন জানিয়ে শচীন লিখেছিলেন, আশা করি, আগামী কয়েকদিনের মধ্যেই তুমি ৪৯ থেকে ৫০-এ পৌঁছে যাবে। নিজের ক্রিকেটীয় হিরোকে হতাশ করেননি বিরাট। কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল কিং কোহলিকে অভিনন্দন জানিয়ে মাস্টার-ব্লাস্টারের বার্তা। যাতে শচীন লিখেছেন,—‘‘ভারতের ড্রেসিংরুমে প্রথমবার যখন তুমি আমার মুখোমুখি হয়েছিলে, তখন বাকি সতীর্থরা তোমাকে নিয়ে প্র্যাঙ্ক করছিল। তোমাকে বলা হয়েছিল, আমার পা ছুঁয়ে প্রণাম করবে। এটাই ভারতীয় ড্রেসিংরুমের প্রথা। তুমি সেই মজা ধরতে না পেরে আমার পা ছুঁয়েছিলে। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু আজ তুমি আমার হৃদয় জয় করে নিলে। তোমার প্রতিভা এবং খেলার প্রতি তোমার আবেগ আমার মন ছুঁয়ে গিয়েছে। সেদিনের সেই বাচ্চা ছেলেটা আজ ‘বিরাট’ প্লেয়ার। আমি সবথেকে বেশি খুশি, একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে। আর বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে নজির গড়ার কৃতিত্বটাই আলাদা। তাও আবার আমার ঘরের মাঠে। ব্যাপারটা কেকের উপর চেরির মতো।

আরও পড়ুন- ‘জিততেই হবে, স্বপ্ন সত্যি করার এর থেকে বড় সুযোগ আর পাব না’: শামি

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...