Sunday, April 12, 2026

হাওড়ার বিস্কুটের গুদামে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! দমকলের ৪ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

হাওড়ার (Howrah) ব্যাঁটরায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোররাতে ব্যাঁটরায় একটি বিস্কুটের গুদামে আচমকাই আগুন লাগে। পরে দমকলের ৪ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।

তবে এদিন আগুনের তীব্রতায় গোডাউনে রাখা তিনটি বাইক ও টোটো ভস্মীভূত হয় বলে খবর। পাশাপাশি গোডাউনে বিস্কুট, সাবান, স্যানিটাইজার সহ একাধিক জিনিস মজুত করা ছিল। দমকলের এক আধিকারিক জানান, সরু জায়গায় গাড়ি ঢুকতে এদিন প্রথমে সমস্যা হয়। দমকল কর্মীরা খুব তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন ভোর ৩-০৬ নাগাদ আগুন লাগার খবর আসে। তবে ওই গোডাউনে কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...