Sunday, June 28, 2026

ফাইনালে অজিদের বিরুদ্ধে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Date:

Share post:

রাত পোহালেই বিশ্বকাপের মহারণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত দশ ম‍্যাচের মধ‍্যে দশটির মধ‍্যেই জয় পেয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ওপরদিকে শুরুটা ভালো না হলেও, পরের দিকে গুছিয়ে কামব‍্যাক করে অজিরা। তাই এই ম‍্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা ভালোই বুঝতে পারছে ক্রিকেটপ্রেমীরা। ম‍্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ ভারত অধিনায়কের। বললেন, আমরা জানি অস্ট্রেলিয়া কী করতে পারে। দল হিসাবে ওদের মধ্যে কোনও খামতি নেই।

এই নিয়ে রোহিত শর্মা বলেন,”অস্ট্রেলিয়া আটটার মধ্যে আটটা জিতে ফাইনালে নামছে। দারুণ ক্রিকেট খেলেছে। দুটো দলই ফাইনালে উঠেছে যোগ্য হিসাবে। আমরা জানি অস্ট্রেলিয়া কী করতে পারে। দল হিসাবে ওদের মধ্যে কোনও খামতি নেই। তবে আমরা নিজেদের উপরেই ফোকাস করতে চাই। ওরা কী ফর্মে রয়েছে সেটা নিয়ে ভেবে কোনও লাভ নেই।”

এদিকে বিশ্বকাপের ফাইনালে খেলতে নামার আগে আবেগে ভাসলেন ভারত অধিনায়ক। এই নিয়ে রোহিত বলেন,” আমি অধিনায়ক হওয়ার পর থেকে এই দিনটার জন্যে অপেক্ষা করে রয়েছি। গত ২ বছর ধরে বিভিন্ন ফরম্যাট থেকে ক্রিকেটার তুলে এনেছি। সবাইকে নিজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এই মঞ্চে পৌঁছনোর আগে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া খুবই দরকার। আশা করি কালকের দিনটাও ভাল যাবে।”

আরও পড়ুন:বিশ্বকাপের ফাইনালে থাকছে না তো বৃষ্টির ভ্রুকুটি, কি বলছে আবহওয়া?

 

 

 

 

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...