Thursday, April 2, 2026

খড়দায় আবাসনে একই পরিবারের চারজনের প,.চাগ.লা দে.হ উদ্ধার, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

খড়দায় আবাসন থেকে একই পরিবারের চারজনের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। খরদহ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই পরিবারের স্বামী, স্ত্রী এবং দুই সন্তানের দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরিবারের কর্তা নিজের স্ত্রী, সন্তানকে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন ‌।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে খড়দার ১৯ নম্বর ওয়ার্ডের করবী টাওয়ার্স-এর একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে চার চারটি দেহ। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন এক দম্পতি ও তাঁদের সন্তানরা। গত দুতিন দিন ধরে তাঁদের বাড়ির বাইরে দেখা যায়নি। রবিবার সকালে ফ্ল্যাটের মালিকের সন্দেহ হয়। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে।

জানা গিয়েছে, বৃন্দাবন কর্মকার, তার স্ত্রী, আট বছরের ছেলে এবং ১৬ বছরের একটি মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ওই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী পাল জানান, আমাকে সকালে ফ্ল্যাটের মালিক ফোন করেন। তাঁদের ভাড়া বাড়ির বাসিন্দাদের গত দুদিন ধরে দেখা যাচ্ছে না বলে জানান আমায়। এমনকি, তাঁদের ফোনেও পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। আমি ওনাদের পুলিশকে ফোন করার জন্য অনুরোধ করি। পুলিশ এসে চারজনের দেহ উদ্ধার করেছে।স্থানীয়রা জানিয়েছেন, ঘরের মেঝেতে, বিছানায় একাধিক দেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। বাড়ির কর্তার দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। কেন এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...