Saturday, June 20, 2026

হিন্দু মন্দিরগুলিতে হামলার ষড়যন্ত্র খালিস্তানিদের: দ্রুত পদক্ষেপের আর্জি কানাডার সাংসদের

Date:

Share post:

কানাডার চরমপন্থী খালিস্তানিরা থেমে নেই। দেশের হিন্দু মন্দিরগুলিতে হামলার পরিকল্পনা করছে তারা। সরকারের কাছে আবেদন দ্রুত এদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এক ভিডিও সূত্র ধরে কানাডা সরকারের কাছে এমনটাই দাবি করলেন কানাডা পার্লামেন্টের সদস্য ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র আরিয়া। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্যে শোরগোল শুরু হয়েছে।

কানাডার পার্লামেন্ট সদস্য ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র আরিয়া কানাডা সরকারকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডেলে লেখেন, “গত সপ্তাহে, খালিস্তান সমর্থকরা সারে, বিসি-তে একটি শিখ গুরুদ্বারের বাইরে এক শিখ পরিবারকে গালিগালাজ করেছে। এখন দেখা যাচ্ছে, একই খালিস্তান গোষ্ঠী সারের হিন্দু লক্ষ্মী নারায়ণ মন্দিরে হামলার পরিকল্পনা করছে। এই সবই করা হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতার নামে। আর ভাঙা রেকর্ডের মতো আমি আবারো এই দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কানাডার সরকারের কাছে অনুরোধ করছি।” একইসঙ্গে তিনি লেখেন, গত কয়েক বছর ধরেই হিন্দু মন্দিরগুলোকে টার্গেট করা হচ্ছে। কানাডায় বসবাসকারী হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এসব কিছু প্রকাশ্যে এভাবে চলতে দেওয়াটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, চলতি বছরে চরমপন্থী খালিস্তানিরা কানাডার একটি মন্দিরে ভাঙচুর চালায়। এ সময় খালিস্তান নিয়ে গণভোটের পোস্টার লাগানো হয়। এতে খালিস্তান টাইগার ফোর্সের একটি ছবি এবং গত জুনে নিহত হরদীপ সিং নিজ্জরের ছবিও ছিল। এরইমাঝে হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বক্তব্য রাখার সময় জানান, ভারতের এজেন্টরা খুন করেছে নিজ্জরকে। যদিও ভারত তা অস্বীকার করে। এবং এই ভিত্তিহীন মন্তব্যের নিন্দা করে।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...