Sunday, April 5, 2026

আজ সুনীলদের সামনে কাতার

Date:

Share post:

আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারত। কুয়েতকে তাদের মাঠে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরু করে ভারত। মনবীর সিংয়ের গোলে দুরন্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে খেলতে নামছে ইগর স্টিম‍্যাচের দল। ঘরের মাঠে সমর্থকদের সামনে সেরা ফুটবল উপহার দিতে চান সুনীল ছেত্রী, মনবীর সিংরা। বাছাইপর্বে প্রথম ম্যাচে ভারতের মতোই কাতার জিতেছে। শুধু জয়ই নয়, প্রতিপক্ষ আফগানিস্তানকে ৮ গোলে চূর্ণ করেছে কার্লোস কুইরোজের দল। ফিফা ক্রমতালিকায় কুইরোজের কাতার ৬১ নম্বরে। ভারত সেখানে ১০২। তবে কোচ ইগর স্টিম‍্যাচ র‍্যাঙ্কিংকে গুরুত্ব দিচ্ছেন না। বরং নিজেদের শক্তিতে ভরসা রেখেই চমক দিতে চাইছেন।

গত বিশ্বকাপের আয়োজক দেশের বিরুদ্ধে লড়াই কঠিন হলেও ভারতীয় শিবির আত্মবিশ্বাসী। ২০১৯ সালে বিশ্বকাপের বাছাইপর্বে কাতারকে তাদের মাঠেই আটকে দিয়েছিল স্টিমাচের ভারত। সেই ম্যাচে গোলের নিচে কার্যত অতিমানব হয়ে উঠেছিলেন গুরপ্রীত সিং সান্ধু। ভারতীয় গোলকিপারের গ্লাভসে প্রতিহত হয় মরুঝড়।সোমবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে গুরপ্রীত বলেন, “আশা করি, এবার আমাকে বেশি পরিশ্রম করতে হবে না। আমি চাই, আমার সামনে যারা থাকবে তারা গোল করে ম্যাচটা জেতাক।”

২০১১ সালের পর তিনবারের সাক্ষাতে দুই দলই একবার করে ম্যাচ জেতে। একটি ম্যাচ ড্র হয়। মঙ্গলবারের ম্যাচের আগে ভারতীয়দের আত্মবিশ্বাস বাড়াচ্ছে চলতি বছর ঘরের মাঠে পারফরম্যান্স। এই বছর দেশের মাটিতে এখনও পর্যন্ত অপরাজিত স্টিমাচের ভারত। মঙ্গলবারের ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারি হাউসফুল থাকবে। এই ম্যাচের টিকিট নিঃশেষিত বলেই জানা গিয়েছে। স্টিমাচ বলেছেন, “আমাদের কাছে হারানোর কিছু নেই। বরং অনেক কিছু জেতার আছে। তাই আমরা অলআউট ঝাঁপাতে চাই। বাইরের বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু নিজেদের পারফরম্যান্সকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কাতারের বিরুদ্ধে প্রথম মিনিট থেকে আমরা সেরাটা দিতে চাই।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...