Saturday, June 27, 2026

হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর!

Date:

Share post:

ডেঙ্গি (Dengue) আক্রান্ত বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর (Actress Bhumi Pednekar)। নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media Update)এই কথা জানান। । এদিন ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ডেঙ্গির মশা আমাকে দীর্ঘ ৮ দিনের জন্য কাবু করে দিয়েছে। তবে আজকে ঘুম ভেঙে উঠে একটু স্বস্তি বোধ করছি ‘ফিলিং লাইক অ্যা ওয়াও..’। এরপরই সমাজ মাধ্যমের পাতায় ভূমির (Bhumi Pednekar) দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

বর্ষা বিদায় নিলেও ডেঙ্গির দাপট এখনও চলছে। টলি থেকে বলিউডে পাড়ি দিতেও বিন্দুমাত্র সময় নেয়নি মশার দল। হাসপাতাল থেকেই অনুরাগীদের ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ভূমি। জানিয়েছেন এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে তাঁর পরিবার পাশে থাকায় মনোবল বেড়েছে। কিন্তু দিন দিন দূষণের দাপটে এইভাবেই রোগ জীবাণুর দাপট বাড়ছে। তাই নিজেদের সচেতন থাকা দরকার। ইন্সটা পোস্টে ডাক্তার- নার্সদেরও ধন্যবাদ দিয়েছেন তিনি।


Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...