Tuesday, June 23, 2026

NRS-এ ধু.ন্ধুমার! ইন্টার্ন ডাক্তারদের বে.ধড়ক মা.রধরের অভিযোগে গ্রে.ফতার ৩

Date:

Share post:

ইন্টার্ন ডাক্তারদের (Intern Doctor) মারধরের অভিযোগ উঠল শ্রমিকদের (Workers) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল এনআরএস হাসপাতাল (NRS Hospital)। এমনকী জুনিয়র ডাক্তারদেরও গালিগালাজ করার অভিযোগ উঠেছে হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে। ইতিমধ্যে এন্টালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন হাসপাতালের এক ইন্টার্ন ডাক্তার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত তিনজনই এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করে।

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে এনআরএস হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ে তাঁদের কয়েকজন ঘোরাঘুরি করছিলেন। সেই সময়েই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রমিকরা। এরপর পরিস্থিতি চরমে উঠলে অভিযুক্ত শ্রমিকরা হাসপাতালেরই ইন্টার্ন ডাক্তারদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকী জুনিয়র ডাক্তারদের কুরুচিকর ভাষায় গালিগালাজও করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর মঙ্গলবার মধ্যরাতেই এন্টালি থানার দ্বারস্থ হন হাসপাতালের জুনিয়ররা।

অভিযোগ পেয়েই এন্টালি থানার পুলিশকর্মীরা দ্রুত পৌঁছে যান এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে রাতেই একজনকে আটক করা হয়। এরপর পুলিশের কাছে এক মহিলা ইন্টার্ন চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের তিন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...