Saturday, June 27, 2026

বিধুরিতে ‘ধীরে চলো’ নীতি! ডিসেম্বরে BJP সাংসদকে তলব লোকসভার প্রিভিলেজ কমিটির

Date:

Share post:

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ক্ষেত্রে লোকসভার এথিক্স কমিটির ব্যপক তাড়াহুড়ো থাকলেও, বিজেপি সাংসদ রমেশ বিধুরির ক্ষেত্রে ছবিটা কিছুটা ভিন্ন। সংসদে দাঁড়িয়ে বিতর্কিত ভাষণ দেওয়ার অভিযোগে বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে তলব করল লোকসভার প্রিভিলেজ কমিটি। যদিও এই সাংসদের ক্ষেত্রে বেশ ধীরে চলো নীতি নিয়েছে সংসদীয় কমিটি। আগামী ৭ ডিসেম্বর তলব করা হয়েছে রমেশ বিধুরিকে। ওই একই দিনে মৌখিক সাক্ষ্য দিতে ডাকা হয়েছে বিএসপি সাংসদ দানিশ আলিকে।

সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় অশালীন মন্তব্য করেন বিজেপি (BJP) সাংসদ বিধুরি। অভিযোগ, চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali) উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য করেন তিনি। বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। দানিশ আলিকে ‘আতঙ্কবাদী’ বলেও তোপ দাগেন রমেশ বিধুরি। যার জেরে বিধুরির বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেন দানিশ আলি। যার জেরে বিধুরিকে প্রথম তলব করা হয় ১০ অক্টোবর। অর্থাৎ ২ সপ্তাহ সময় দেওয়া হয় তাঁকে। যদিও সেদিন উপস্থিত হননি ওই সাংসদ। কারণ দেখান ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে ব্যস্ত তিনি। তারপর থেকে টানা দেড়মাস হাত-পা গুটিয়ে বসে ছিল সংসদীয় কমিটি। ভোট প্রক্রিয়া মেটার পর এবার ৭ ডিসেম্বর তলব করা হল রমেশকে।

অর্থাৎ অভিযোগের পর সব মিলিয়ে আড়াই মাস সময় দেওয়া হল বিধুরিকে। ঠিক এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধুরিকে এত সময় দেওয়া হলেও মহুয়া মৈত্রের ক্ষেত্রে কিন্তু অতি তৎপরতা দেখা গিয়েছে এথিক্স কমিটির। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠতেই পদক্ষেপ করে কমিটি। হাজিরা দেওয়ার জন্য মহুয়া বাড়তি সময় চাইলেও তা তিনি পাননি। এই ঘটনায় দ্বিচারিতার অভিযোগ উঠছে সংসদের কমিটির বিরুদ্ধে।

 

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...