Friday, April 3, 2026

বড় ধা.ক্কা খেল NIA, সুপ্রিম নির্দেশে ঝিরাম ঘাটি গণহ.ত্যা মা.মলা ত.দন্ত করবে ছত্তিশগড় পু.লিশ

Date:

Share post:

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো এনআইএ। ছত্তিশগড়ের বহুল আলোচিত ঝিরাম ঘটি গণহত্যা মামলায় ছত্তিশগড় পুলিশকে এই পুরো ষড়যন্ত্রের তদন্ত করতে এবং এফআইআর নথিভুক্ত করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ-র আবেদন খারিজ করে দেন, যেখানে বলা হয়েছিল যে এই মামলায় তদন্ত করার অধিকার কেবলমাত্র তাদেরই রয়েছে।

উল্লেখ্য, ২৫মে, ২০১৩-তে, ছত্তিশগড়ের তৎকালীন প্রবীণ কংগ্রেস নেতারা বস্তারে একটি পরিবর্তন সমাবেশ থেকে ফিরছিলেন। তারপরে সুকমা জেলার ঝিরাম উপত্যকার কাছে নকশালদের দ্বারা তাঁদের কনভয় আক্রান্ত হয়। এই বড় গণহত্যায়, বস্তারের প্রবীণ কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা, তৎকালীন রাজ্য সভাপতি নন্দকুমার প্যাটেল এবং তাঁর ছেলে দীনেশ প্যাটেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা, রাজনান্দগাঁওয়ের প্রাক্তন বিধায়ক উদয় মুদালিয়ার সহ বহু নেতা ও নিরাপত্তা কর্মী সহ মোট ২৯ জন নিহত হন। এই মামলার তদন্তভার এনআইএ-কে দিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। এনআইএ-এর তদন্ত রিপোর্ট নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। একইসঙ্গে রাজ্যে কংগ্রেস সরকার গঠনের পর এনআইএ-এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া ছত্তিশগড় পুলিশও জানিয়েছে, এই বিষয়ে আলাদা তদন্ত হবে।

ওই হামলায় শহীদ উদয় মুদালিয়ারের ছেলে জিতেন্দ্র মুদালিয়ার তাঁর বাবার হত্যার অভিযোগে মামলা দায়েরের দাবিতে পুলিশের কাছে আবেদন করেছিলেন। বস্তার এসপির কাছে একটি স্মারকলিপিও জমা দেন তিনি। পাশাপাশি এই আবেদনে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। এমতাবস্থায় ছত্তিশগড় পুলিশ বিষয়টি তদন্ত করতে যাচ্ছে। তাই এনআইএ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে এফআইআরের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। বলা হয়েছিল যে ঝিরাম মামলার তদন্ত করার ক্ষমতা একমাত্র তাঁরই রয়েছে। মামলার চূড়ান্ত শুনানি শেষে তা রায়-এর জন্য সংরক্ষণ করা হয়। মঙ্গলবার রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র-এর বেঞ্চ। আদালত এনআইএ-র আবেদন খারিজ করে দেওয়ায় ছত্তিশগড় পুলিশ এখন ঝিরাম গণহত্যার তদন্ত করবে।

আরও পড়ুন- BGBS-এর মঞ্চে অমিত মিত্রর সঞ্চালনায় মুগ্ধ অতিথিরা

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...