Tuesday, March 31, 2026

‘দু.র্নীতিগ্রস্ত’ BJP, ‘নরক.ঙ্কাল’ নিয়ে বসে CPM: মেগা বৈঠকে একতিরে বিরোধীদের প্রবল আক্রমণ মমতার

Date:

Share post:

লক্ষ্য লোকসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলের নেতা-কর্মীদের লড়াইয়ের রূপরেখা স্থির করে দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই মেগা বৈঠক থেকে এক তির বিজেপি-সিপিএমকে (BJP-CPM) প্রবল আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর কথায় কয়লা-গরু পাচারের টাকা সব যায় বিজেপির ঘরে। আর বাম আমলে নরকঙ্কালের মালা পরে বসেছিল সিপিএম। তাদের মুখে তৃণমূলের সমালোচনা মানায় না।

এরপরেই রাজ্যের নানা প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের তৃণমূল সভানেত্রী বলেন, যা বলছি সব লিখে নিল। এলাকায় গিয়ে প্রচারে বলবেন। বিএসএফ, কোল ইন্ডিয়া-সহ এ ধরনের সব সংস্থা কেন্দ্রের অধীন। গরু আসে মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ থেকে সেখানে কাদের সরকার? বিএসএফ, সিআইএসএফ কার অধীন? প্রশ্ন ছুড়ে দেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, “গরু কাদের আন্ডারে? বিএসএফ। কাদের অর্গানাইজেশন? কেন্দ্র। গরু পাহারা দেয় কারা? সীমান্ত পাহারা দেয় কারা? বিএসএফ। গরু আসে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে। গাড়ি পাসের সময় তোমরা টাকা খাও না? ল্যাভেঞ্চুস খাও।” কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “কয়লা ধুলেও যাবে না ময়লা। এগুলো কার অধীনে? কেন্দ্র। এগুলো বারবার বলুন। মিথ্যা বারবার বলে সত্যি করা হয়। আমরা সবাই চোর? দুর্নীতি দেখাচ্ছে। আর সেখানে শিখিয়ে টাকা দিয়ে বলা হচ্ছে, বলো তৃণমূল চোর। না বললেই রেড করবে।” দলনেত্রী নির্দেশ দেন এইসব সত্য যেন তৃণমূলের নেতা-কর্মীরা সবার সমানে প্রকাশ করেন।

কতগুলি টিভি চ্যানলে সন্ধে হলেই বলবে তৃণমূল চোর, টাকা দিয়ে কোল বসাবে যাদের কাজ এই সব বলা- তোপ দাগেন মমতা। বিজেপির এজেন্সিরাজ আর রাজনৈতিক ষড়যন্ত্রের জন্যই তৃণমূলের কয়েকজন নেতা-মন্ত্রী জেলে। এরপরেই তৃণমূল সুপ্রিমো বলেন, “আমাদের কয়কজন নেতা জেলে। আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন কোথায় থাকবেন সেলে!”

নাম না করে শুভেন্দু-সহ গদ্দারদের নিশানা করেন মমতা। বলেন, “গদ্দাররা বলছে ওমুক দিন ওমুক নেতার বাড়িতে যাবে। আর সেদিন ইডি-সিবিআই পৌঁছে যাচ্ছে”। তৃণমূল সুপ্রিমো হুঙ্কার দিয়ে বলেন, ”ওরা আমাদের পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, বালু-সহ ৪ জন বিধায়ককে জেলে ভরে রেখেছে। ভাবছে এই ভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই। এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি আমার ৪ জনকে জেলে রাখে আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি তাদের বিরুদ্ধে যা খুনের কেস আছে আমি ৮ জনকে জেলে ভরব।”

 

সিপিএম-কে নিশানা করেন তৃণমূল সভানেত্রী বলেন, ”সিপিএম নরকঙ্কাল নিয়ে বসে থাকত। মুন্ড কেটে মালা পরত। হাত-পা কেটে নিত। ধোপা, নাপিত বন্ধ করত। বাংলার মানুষ ওদে ছুড়ে ফেলেছে। শূন্য আছে শূন্যই থাকবে।”

 

এরপরেই নাম না করে আইএসএফের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, ”সংখ্যালঘুদের কাছে অনুরোধ সতর্ক থাকুন। কয়েকজন ভুঁইফোড় উঠেছে, এদের থেকে সাবধান।”

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...