Monday, April 6, 2026

এবার ২৬ টি জেলায় সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করছে রাজ্য

Date:

Share post:

সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল বাংলা। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ছে। কিন্তু প্রস্তুতির উপযুক্ত পরিকাঠামো না থাকায় সাফল্যের হার অনেকটাই কম।

পরীক্ষার্থীরা যাতে করে রাজ্যেই সঠিক প্রস্তুতি পায় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ২৬ টি সিভিল সার্ভিস সেন্টার তৈরির উদ্যোগ নেন।এবার সেই প্রশিক্ষণ দিতে রাজ্য সরকার ২৬ টি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জেলার প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ জন করে শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবেন। রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার ও বেসরকারি সংস্থার  যৌথ উদ্যোগে তৈরি ওই পড়ুয়াদের ডব্লিউবিসিএস ও সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের তত্ত্বাবধানে কোচিং সেন্টারগুলো চলবে।

রাজ্যের পড়ুয়ারা যাতে আরও বেশি সংখ্যক প্রশাসনের উচ্চ পদে চাকরি করতে পারে, সেই লক্ষ্যেই স্বল্প খরচে সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের পরিকল্পনা করে রাজ্য। ২০১৪ সাল থেকে এই স্টাডি সেন্টারের পথচলা শুরু। ২০২১ সালে সেন্টারটির নামকরণ হয়, সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার।’ বর্তমানে সেন্টারটির মূল ভবন সল্টলেকে।এখানে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সাধারণ জ্ঞান নিয়েও বিশেষ ধরনের ক্লাস নেওয়া হবে।

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...