Tuesday, March 31, 2026

বিজেপির ভাঁওতাবাজি বাংলার মানুষ জানে : ঋতব্রত

Date:

Share post:

নেতাজী ইন্ডোরের সভায়  কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যে উন্নয়ন এবং কর্মসংস্থান আটকে যায়নি। বরং গত কয়েক বছরে বাংলায় যে পরিমাণ কর্মসংস্থান হয়েছে, তা অন্যত্র হয়নি বলে এদিন দাবি করেন  মুখ্যমন্ত্রী।

এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে না। এটা রাজ্যের হকের টাকা।ভিক্ষার টাকা নয়।এর বিরুদ্ধে দি্ল্লি পর্যন্ত আন্দোলন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে,অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নেতৃত্বে।বিনামূল্যে সামাজিক সুরক্ষা দিচ্ছি আমরা। উন্নয়ন নয়, ধর্মকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বাংলার মানুষ সব দেখছেন। এভাবে মানুষকে ভাঁওতা দেওয়া যাবে না।

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...