Tuesday, June 23, 2026

মা.দক কেনার টাকা চাই! মুম্বইয়ে দুই সন্তানকে ৭৪ হাজার টাকায় বে.চে দিল দম্পতি

Date:

Share post:

নিজের সন্তানের থেকে কী মাদক কারও প্রিয় হতে পারে? সম্প্রতি মুম্বইয়ে যে ঘটনা ঘটেছে তা শুনে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। মাদকের নেশায় নিজেদের দুই শিশু সন্তানকে বিক্রি করে দিলেন বাবা-মা। ওই দুই সন্তানকে বিক্রি করে পাওনা টাকায় নিজেদের মাদকের নেশা মেটালেন বাবা-মা। অবশেষে গুণধর বাবা মা ও একজন দালালকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত বাবা-মায়ের নাম সাব্বির খান এবং সাবানা খান। তাঁরা আন্ধেরির বাসিন্দা। উভয়েই মাদকাসক্ত। কিন্তু নেশার দ্রব্য কেনার জন্য তাঁদের কাছে তেমন টাকা ছিল না। শেষ পর্যন্ত মাদক কেনার জন্য নিজের ওই দুই সন্তানকে বিক্রি করে দেন তাঁরা। ওই দম্পতির পরিবার সন্তান বিক্রির বিষয়টি জানতে পারার পরই ঘটনা জানাজানি হয়৷ অভিযুক্ত যুবকের বোনই সন্তান বিক্রির কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে দাদা এবং বৌদির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ সূত্রে খবর, দুই বছরের ছেলের জন্য তাঁরা ৬০ হাজার টাকা এবং এক মাসের সদ্যোজাতের জন্য ১৪ হাজার টাকা পান। ইতিমধ্যে এক মাসের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। দুই বছরের শিশুর খোঁজ এখনও চলছে।

আরও পড়ুন- আর্জেন্তাইন ফুটবলারদের সঙ্গে তর্ক, ব.র্ণবিদ্বেষী আ.ক্রমণ রদ্রিগোকে

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...