Tuesday, June 23, 2026

আর্জেন্তাইন ফুটবলারদের সঙ্গে তর্ক, ব.র্ণবিদ্বেষী আ.ক্রমণ রদ্রিগোকে

Date:

Share post:

গত বুধবার ভোরে বিশ্বকাপের যোগ‍্যতা অর্জন পর্বের ম‍্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা-ব্রাজিল। সেই ম‍্যাচে দর্শকদের মধ্যে ঝামেলা হয়। সেই নিয়ে প্রতিবাদও করে দুই দলের সমর্থকরা। সেই ঝামেলার আচ এসে পরে ম‍্যাচের মধ‍্যেও। ম্যাচে ফুটবলারদের মধ্যে ঝামেলা হয়। ম‍্যাচের মধ‍্যেই রদ্রিগোর সঙ্গে আর্জেন্তিনার একাধিক ফুটবলারের তর্কাতর্কি হয়। লিওনেল মেসির সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেই ম্যাচের পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী মন্তব্য পেয়ে চলেছেন বলে অভিযোগ করলেন ব্রাজিলের রদ্রিগো।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রদ্রিগো লেখেন,”বর্ণবিদ্বেষীরা নিজেদের কাজ শুরু করে দিয়েছে। আমার সোশ‍্যাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলিতে অপমানজনক এবং নির্বোধের মতো সব মন্তব্য করা হয়েছে। ওরা চায় আমরা সব কিছুই ওদের মতো করে করব। ওরা যেটা চায় সেটা যদি আমরা না করি, ওদের চাহিদামতো আচরণ না করি বা ওদের সামনে মাথা নীচু করে না দাঁড়াই তা হলেই ওরা আমাদের আক্রমণ করবে। এমন ভাব করে যেন আমরা ওদের জায়গা দখল করে নিয়েছি। বর্ণবিদ্বেষীরা ভাবে অপরাধ যা-ই হোক ওরা ছাড়া পেয়ে যাবে।” এর আগে ব্রাজিলের আর এক ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকেও একাধিক বার বর্ণবিদ্বেষী আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। যা হয়েছে স্পেনের ঘরোয়া লিগে। সেই নিয়ে তিনি বার বার প্রতিবাদ জানিয়েছেন। অতীতে ব্রাজিল কালো জার্সি পরেও খেলেছে প্রতিবাদে।

আরও পড়ুন:আগামিকাল আইএসএল-এ চেন্নাইয়ানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদের

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...