Saturday, April 4, 2026

আজকের দিনে কী কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক

Date:

Share post:

১৯৩১
রবি ঘোষ
(১৯৩১-১৯৯৭) এদিন জন্মগ্রহণ করেন। অভিনয় ছিল তাঁর মজ্জায়-মজ্জায়। তাই কোনও বাধাই তাঁর সেই ‘প্যাশন’কে দমিয়ে রাখতে পারেনি। আর পেশাদারিত্ব? ঠিক সময়ে কাজের জায়গায় পৌঁছনো ছিল তাঁর স্বভাব। ‘ঠগিনী’ ছবি তৈরির সময় একদিন বেশ দেরি হল ফ্লোরে পৌঁছতে। দুপুরের ব্রেকের আগে পর্যন্ত নির্বিঘ্নে কাজ শেষ হলে জানা গেল তিনি সেই সকালেই মা-কে দাহ করে এসেছেন। তাই দেরি। অনেক সময় গাড়ির চালক না এসে পৌঁছলে, ট্যাক্সি ধরে বেরিয়ে পড়তেন। কমেডিয়ান হিসেবে তাঁর খ্যাতি হলেও আদতে তিনি ছিলেন চরিত্রাভিনেতা। আসলে রবি ঘোষ এমনই একটা নাম, বাঙালি যাঁকে এক জন কমপ্লিট অভিনেতা হিসেবেই চেনে।

১৯৩৪
বীরেন্দ্রনাথ শাসমল
(১৮৮১-১৯৩৪) এদিন প্রয়াত হন। বিশিষ্ট ব্যারিস্টার ও জাতীয়তাবাদী রাজনীতিবিদ। দেশবাসী তাঁকে ‘দেশপ্রাণ’ উপাধি দিয়েছিল। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ মামলা, ডগলাস হত্যা মামলা-সহ বিভিন্ন মামলায় বিনা ফি-তে বিপ্লবীদের হয়ে মামলা লড়েন। ১৯২৭ সালে কংগ্রেস ত্যাগ করেন এবং ১৯৩৩-এ কংগ্রেস-বিরোধী প্রার্থী রূপে কলকাতা পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন এবং পরের বছর ভারতীয় আইনসভার সভ্য নির্বাচিত হন।

১৬৪২ তাসমানিয়া আবিষ্কার ওলন্দাজ নাবিক আবেল জান্সজুন তাসমান এদিন তাসমানিয়া আবিষ্কার করেন। প্রথমে এটি ভ্যান দিয়েমেন্স ল্যান্ড নামে পরিচিত ছিল। জাকার্তার বাটাভিয়া থেকে নৌ-যাত্রা শুরু করে নিউ গায়না যাওয়ার জন্য চিলির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আবেল। যাওয়ার পথে তাসমানিয়ার দক্ষিণ উপকূল আবিষ্কৃত হয়।

১৮৫৯
চার্লস ডারউইনের
‘অন দি অরিজিন অব স্পিসিস বাই মিন্স অব ন্যাচারাল সিলেকশন’ প্রকাশিত হয়। বিবর্তনের তত্ত্বের আকরগ্রন্থ এটি।

১৯২৬
মিরজাফর লেনের নাম বদল হল এদিন।
মধ্য কলকাতার এই রাস্তাটির নাম এদিন থেকে হল কলেজ রো। এর ৩০ বছর বাদে ২৫ নভেম্বর মধ্য কলকাতার আর একটি রাস্তা— ওয়েলিংটন স্ট্রিটের নাম বদলে নির্মলচন্দ্র স্ট্রিট রাখা হয়।

১৮৫৬

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনলজি শুরু হয় এদিন রাইটার্স বিল্ডিং-এ। তখন নাম ছিল ক্যালকাটা কলেজ অব সিভিল ইঞ্জিনিয়ারিং। মূলত পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের প্রয়োজনে এই কলেজ শুরু হয়। ঠিকানা ছিল ১৫-১৬-১৭ ট্যাঙ্ক স্কোয়্যার। ১৮৬৫-তে এটি প্রেসিডেন্সি কলেজে স্থানান্তরিত হয়, তার পরে শিবপুরে।

১৯৭৪

লুসির কঙ্কাল আবিষ্কৃত হয় এদিন। আবিষ্কারক ডোনাল্ড জোহানসন, মরিস তালেব, ইভেস কপারস এবং টিম হোয়াইট। আদিম জনজাতি থেকে আধুনিক মানুষের বিবর্তনের পথে অনেক অন্তর্বর্তিকালীন প্রজাতির উদ্ভব হয়েছিল। তাদের মধ্যে একটি অস্ট্রালোপিথেকাস। দক্ষিণ আফ্রিকায় প্রথম এই প্রজাতির খোঁজ মিলেছিল। অস্ট্রালোপিথেকাস প্রজাতির প্রথম জীবাশ্ম ছিল ‘লুসি’, একটি নারী-কঙ্কাল। ইথিওপিয়ায় ওই জীবাশ্ম আবিষ্কারের পরেই হইহই পড়ে গিয়েছিল গোটা দেশে। মনে করা হত, ‘লুসি’ই ছিল আদিম মানব জাতির প্রথম নিদর্শন। কঙ্কালটির নাম লুসি রাখা হয়েছিল বিটলসের জনপ্রিয় গান ‘Lucy in the sky with diamonds’ অনুসারে।

১৯৩৩
দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
সত্যেন্দ্রনাথ মজুমদার ও বঙ্কিমচন্দ্র সেনের পর দীর্ঘদিন এই সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন সাগরময় ঘোষ। এটি এখনও বাংলাভাষী বুদ্ধিজীবীদের সেরা সাহিত্য পত্রিকা হিসেবে বিবেচিত হয়।

 

 

 

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...