Friday, June 26, 2026

মিড ডে মিলে সি.বিআই, দলনেত্রীর বিরুদ্ধে এফ.আইআর! শুভেন্দুকে মো.ক্ষম জবাব তৃণমূলের

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভিত্তিহীন অভিযোগের পর রাজ্যে মিড ডে মিল প্রকল্প নিয়ে সিবিআই তদন্ত চেয়ে এজেন্সিকে কাছে চিঠি দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এরপরই ফের দলবদলু শুভেন্দুকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার কুণাল বলেন, শুভেন্দুকে সবাই দেখেছেন নারদার টাকা নিতে। সিবিআইয়ের এফআইআরে নাম আছে শুভেন্দুর। সে নাকি আবার সিবিআই তদন্ত চাইছে! আগে শুভেন্দুকে গ্রেফতার করে জেরা করা হোক। তৃণমূল মুখপাত্রের কথায়, “উন্নয়ন নিয়ে ওনাদের কোনও বক্তব্য নেই। উন্নয়ন কী, সেটাই জানে না। সারাক্ষণ ভিত্তীহীন অভিযোগ করাই ওনাদের কাজ। তদন্ত চাইলেই হল না। এই রাজ্যে যথাযথ কাজ হচ্ছে। তাই এইসব করছে। আসলে ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোঁসাই। কেন্দ্র বাংলার প্রাপ্য বকেয়া দিচ্ছে না। কিন্তু বাংলার থেকে টাকা নিয়ে যাচ্ছে। মিড ডে মিলে সমস্যা করছে। প্রথমে কুৎসা, তারপর এই সব করছে। বিজেপির ধ্বংসাত্মক রাজনীতি এটা। সুভাষ সরকার বিরুদ্ধে তার দলের লোকেদের গুরুতর অভিযোগ, উনি এক্স এমপির লেটার হেড ছাপান।”

অন্যদিকে, পুরনো মামলায় গ্রেফতারি মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ই-মেল মারফত হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছে বিরোধী দলনেতা অধিকারী। তারই পাল্টা দিয়ে দলবদলু শুভেন্দুকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। শুভেন্দুকে তোপ দেগে তিনি বলেন, “ওই শুভেন্দু অধিকারী একটা মানসিক ভারসাম্যহীন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সঠিক বলেছেন। বাংলার মানুষ ওদের ভোট দেয়নি। তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ওরা ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করছে। এর কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আসলে বোঝাতে চেয়েছেন, বদলার রাজনীতি সৌজন্যের খাতিরে করেননি।
বিজেপির হেনস্তার পর তিনি বলেছেন পুরনো মামলার ভিত্তিতে এবার গ্রেফতার করাব। শুভেন্দু এটা শুনেই ভয় পেয়ে যাচ্ছে। সারদার পর কাঁথিতেও একের পর এক দুর্নীতিতে ওর নাম জড়িয়েছে। তাই ভয় পেয়ে সস্তার নাটক করছে। ওর তো প্যানিক রিআকশান, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।”

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...