Monday, April 6, 2026

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কু.রুচিকর পোস্ট, হাসির কমেন্ট অজি অধিনায়কের, ক্ষু.ব্ধ নেটিজেনরা

Date:

Share post:

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আচরণে ফের বিতর্ক। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলদের। আর এরপরই অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়ে একটি ছবি। যেখানে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কুরুচিকর পোস্ট করা হয়েছে। আর সেই ছবিতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার প‍্যাট কামিন্স-গ্লেন ম‍্যাক্সওয়েলরা প্রতিবাদ না করে পোস্টে ‘লাইক’ দিয়ে বিতর্ক বাড়িয়েছেন।

বিশ্বকাপের ফাইনালের পর ভারতীয় ক্রিকেটারদের কুৎসিত আক্রমণ করে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়। আর তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ফাইনালে অজিদের হয়ে শতরান করা ট্র‍্যাভিস হেড। তাঁর পাশে ১১জন নার্সের কোলে ১১ জন বাচ্চা। বাচ্চাদের মুখগুলি বিশ্বকাপ ফাইনালে খেলা ভারতের ১১ জন ক্রিকেটারের। সঙ্গে খেলা হয়েছে, ‘‘দক্ষিণ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি ১১টি পুত্র সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।” আর এই ছবি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় নেটিজেনদের। আর তাতে বিতর্ক বাড়িয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের একাধিক সদস্যের আচরণ। কামিন্স, ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারেরা সেই বিতর্কিত ছবিতে ‘লাইক’ দিয়েছেন। শুধু লাইকই নয়, কামিন্স হাসির ইমোজি দিয়ে করেছেন কমেন্টসও। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের এমন কুৎসিত অপমানের প্রতিবাদ না করে অজি ক্রিকেটাররা রসিকতায় অংশগ্রহণ করায় যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশ উঠেছে নিন্দার ঝড়।

আরও পড়ুন:গুজরাত ছেড়ে কি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক? জল্পনা তুঙ্গে

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...