Monday, March 30, 2026

ফের খাবারে ফ.তোয়া যোগীরাজ্যে! হঠাৎ কেন আ.মিষে নি.ষেধাজ্ঞা

Date:

Share post:

কে কী খাবে, কে কী পরবে- তা নিয়ে সব সময়ই নাক গলায় BJP। এর আগে BJP শাসিত রাজ্যগুলিতে বিভিন্ন রকম খাবারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার আমিষ খাবারে নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার (Uttarpradesh)!

উত্তরপ্রদেশে ২৫ নভেম্বর প্রাণীহত্যা নিষিদ্ধ। কারণ হিসেবে বলা হয়েছে, শিক্ষাবিদ, দার্শনিক থানওয়ারদাস লীলারাম বাসওয়ানির জন্মদিবস উপলক্ষ্যেই এই সিদ্ধান্ত যোগী সরকারের। রাজ্যের সব মাংসের দোকান থেকে শুরু করে কসাইখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নারীশিক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শিক্ষাবিদ লীলারাম বাসওয়ানি। ১৯৩৩ সালে সিন্ধ বর্তমান পাকিস্তানে ‘মীরা মুভমেন্ট’ গড়ে তোলেন তিনি। হায়দরাবাদে স্থাপন করেন সেন্ট মীরা’স মেয়েদের স্কুল। পুনের দর্শন সংগ্রহশালায় বাসওয়ানির জীবন, কর্মকাণ্ডের ইতিহাস সংরক্ষিত রয়েছে। কিন্তু তাঁর জন্ম জয়ন্তীতে আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞার অর্থ কী, সে বিষয়ে কোনও স্পষ্ট জবাব নেই যোগী সরকারের কাছে। বিরোধীদের অভিযোগ, যে কোনও অজুহাতে সাধারণ মানুষের ব্যক্তিজীবনে খবরদারি করাই উদ্দেশ্য গেরুয়া শিবিরের।


Related articles

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...