Saturday, April 4, 2026

মন জিতলেন শামি, খা.দে পড়ে যাওয়া গাড়ির চালককে উ.দ্ধার ভারতীয় পেসারের!

Date:

Share post:

২২ গজে বল হাতে নিজের টিমের জন্য পরিত্রাতা হয়ে উঠতে দেখা গেছে তাঁকে। এবার মাঠের বাইরেও একইভাবে হিরো হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Indian Fast bowler Md Shami)। খাদে পড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে উদ্ধার করলেন অসামান্য দক্ষতায়। প্রাথমিক চিকিৎসা করে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টায় নেট দুনিয়ার মন জিতলেন বিশ্বকাপের সফলতম বোলার (Most successful bowler in CWC 2023)।

বিশ্বজয়ের স্বপ্ন অধরা থেকে গেছে ভারতীয় ক্রিকেটারদের। টি ২০ সিরিজে আপাতত সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সুযোগে ছুটি কাটাতে নৈনিতাল বেড়াতে গেছেন শামি। সেখানে ফেরার পথে তিনি লক্ষ্য করেন পাহাড়ের খাদে একটি গাড়ি পড়ে গিয়েছে। দেরি না করে শামি দ্রুত নিজের গাড়ি থেকে নেমে আসেন এবং দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালককে উদ্ধার করেন। ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করেন ক্রিকেটার। এই দৃশ্য মন জয় করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। ভিডিয়োটি শামি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এই ব্যক্তি সত্যিই খুব ভাগ্যবান এরকম একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফেরার জন্য।’ পাশাপাশি ঘটনার বিবরণ দিয়ে ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর নৈনিতালে সেন্ট মেরি কনভেন্ট স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছিলেন শামি। তাঁর ভাগ্নি সেই স্কুলের ছাত্রী। তাঁর সঙ্গে দেখা করে ফেরার পথেই এই ঘটনা। বিপক্ষ দলের ব্যাটিং অর্ডারকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেওয়া পেসার যে মাঠের বাইরেও রিয়েল হিরো, এই ঘটনায় তার প্রমাণ মিলল। আবেগে ভাসল নেটপাড়া।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...