Saturday, April 4, 2026

আজ অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে নামছে ভারত, জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আজ তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে সূর্যকুমার যাদবের দল। আজ দ্বিতীয় ম‍্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকাই টিম ইন্ডিয়ার। যদিও এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ম্যাচের আগেরদিনও এতটাই বৃষ্টি হয়েছে যে আউট ফিল্ডে জল জমে যায়। এই পরিস্থিতিতে আজ অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া।

গত ম‍্যাচে দলকে জয় এনে দেন রিঙ্কু সিং। ঈশান কিষাণ-সর্যকুমার যাদবরা জয়ের রাস্তায় নিয়ে গেলেও একটা সময় উইকেট পরতে থাকে। সেই সময় দলকে ভরসা দেন ফিনিসার রিঙ্কু। তাই তো রবিবার ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে তিলক ভার্মা ম্যাচ ফিনিশর হয়ে ওঠার ইচ্ছা প্রকাশ করলেন।  অজিদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার বলেন, “আমি রিঙ্কুর থেকে কীভাবে ম্যাচ ফিনিশর হওয়া যায় তা শিখছি। কারণ ও ভারতের হয়ে ধারাবাহিকভাবে একই পারফরম্যান্স করছে। শুধু এই সিরিজেই নয়, এর আগেও ও নিজে ম্যাচ শেষ করেছে। আমিও করতে চাই এবং আশা করি সামনের ম্যাচে আমি সেটাই করব।”

এদিকে রবিবারও তিরুবনন্তপুরমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি, বৃষ্টি হবে দুপুরেও। তবে বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহওয়া অফিসের খবর। সন্ধ্যা ৭টা থেকে শুরু ম্যাচ। সেই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানান হয়েছে। ফলে আশার আলো দেখতেই পারেন সমর্থকেরা।

আরও পড়ুন:এগিয়ে থেকেও চেন্নাইয়ানের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...