Tuesday, March 31, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ জিতে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে পাঁচ ম‍্যাচের সিরিজে ২-০ এগিয়ে যায় সূর্যকুমার যাদবের দল। আর এতেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। রিঙ্কু সিং-এর ব‍্যাটিং-এর আলাদা প্রশংসা করলেন তিনি।

ম‍্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন,”প্রথম ম্যাচে রিঙ্কুকে দারুণ একাগ্রতার সঙ্গে খেলতে দেখেছি। আর রবিবারের ইনিংসটা অসাধারণ। দেখিয়ে দিল দেশের জার্সি গায়ে ও কী করতে পারে।” রিঙ্কু যেভাবে ইনিংস শেষ করার কাজ করছেন, তা মুগ্ধ করেছে ভারতের নতুন অধিনায়ককে।

এদিকে শুধু রিঙ্কু নন, দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সূর্য। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,”আমার কোনও চাপ নেই। ছেলেরা তো আমাকে চাপে থাকতেই দিচ্ছে না। ওরাই সব দায়িত্ব নিয়ে নিয়েছে। সবাই নিজের দায়িত্ব দারুণ ভাবে পালন করছে। টস করতে যাওয়ার আগে শুধু প্রথমে ব্যাট করার জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম। প্রথম তিন ওভারের পরেই দেখলাম মাঠে প্রচুর শিশির। ছেলেদের সেটা মাথায় রেখে ব্যাট করতে বলেছিলাম।”

আরও পড়ুন:মুখ খুললেন হার্দিক, মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে কী বললেন এই অলরাউন্ডার

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...