Wednesday, April 8, 2026

অবশেষে  টানা ১৭ দিন পর উত্তরকাশীর সু.ড়ঙ্গে আ.টকে পড়া  শ্রমিকদের মুক্তির স্বাদ

Date:

Share post:

অবশেষে  টানা ১৭ দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকের মধ্যে ১০জনকে বের করে আনা গেল।একে একে বেরিয়ে আসছেন শ্রমিকরা।মঙ্গলবার সকাল থেকেই সুড়ঙ্গের বাইরেই অপেক্ষা করছিলেন অ্যাম্বুল্যান্স সহ চিকিৎসকরা। শ্রমিকদের বের করে আনা মাত্রই অ্যাম্বুল্যান্সে করে গ্রিন করিডরের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও। দরকার হলে শ্রমিকদের কপ্টারে দেরাদুন নিয়ে যাওয়া হবে।

এদিন উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গের বাইরে সকাল থেকেই অপেক্ষা করছিলেন আটকে থাকা শ্রমিকদের পরিবারের সদস্যরা। আটকে পড়া শ্রমিকদের বাইরে আসামাত্রই তাদের চোখে আনন্দের অশ্রু বইতে থাকে।ইঁদুরের মতো গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছিল। সেই মাইক্রোটানেল খননের কাজ শেষ হল। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তার পরেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবেন ৪১ জন শ্রমিক।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ছিলেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলছিল উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছিল অন্য উপায়ে উদ্ধারকাজ।এত দিন সুড়ঙ্গের ভিতরে প্রতিদিন তাঁদের পাঁচ ঘণ্টা করে কাউন্সেলিং চলেছে। পাশাপাশি বাইরে থেকে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

খোঁড়ার প্রথম ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার সকালে।তাতে দেখা গিয়েছে, চার জন শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে তিন জন একটি পাইপের ভিতর থেকে বেরিয়ে থাকা দড়ি টানছেন। আর চতুর্থ জন পাশে দাঁড়িয়ে রয়েছেন। এ ভাবেই শেষপর্যন্ত এল সাফল্য।

Related articles

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...