Friday, June 26, 2026

ফের রাজস্থানের কোটাতে ২০ বছরের ছাত্রের অ.স্বাভাবিক মৃ.ত্যুর ঘটনায় চাঞ্চল্য

Date:

Share post:

ফের রাজস্থানের কোটাতে ২০ বছর বয়সী এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। চলতি বছরে এখনও পর্যন্ত এই সংখ্যা ২৮-এ পৌঁছেছে।জানা গিয়েছে, ছাত্রটি এ রাজ্যের বাসিন্দা। নাম ফৌরিদ হুসেন। নিট পরীক্ষার্থী হুসেন শহরের রাজস্থানের ওয়াকফ নগর এলাকায় ভাড়া থাকতেন। সেই ঘরেই ঝুলন্ত অবস্থায় দেহটি পাওয়া গিয়েছে।তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

যে আবাসনে ছাত্রটি ভাড়া থাকত, সেই আবাসনের অন্য পড়ুয়ারা জানায়, তারা হুসেনকে শেষবার দেখেছিল বিকেল ৪টের দিকে। তার ঘর ভেতর থেকে তালাবন্ধ ছিল, প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপর শুরু হয় ডাকাডাকি। হুসেনের কোনও সাড়াশব্দ না পেয়ে বন্ধুরা বাড়িওয়ালাকে খবর দেয়।এরপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ছাত্রটি আত্মহত্যা করেছে।কিন্তু তার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

প্রসঙ্গত, কোটায় গত কয়েক মাসে একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।প্রসঙ্গত, এখন সমস্ত কোচিং সেন্টারে সিলিং ফ্যানে অ্যান্টি-হ্যাঙ্গিং ডিভাইস ইনস্টল করা বাধ্যতামূলক করেছে স্থানীয় প্রশাসন। এরই পাশাপাশি, প্রতিষ্ঠানগুলিকে দু মাসের জন্য কোনও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ জারি করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...