Wednesday, June 3, 2026

মণিপুরে দাবিহীন মৃতদেহের শেষকৃত্য ও ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

মণিপুর হিংসায় মৃত অজ্ঞাত পরিচয় মৃতদেহগুলি মর্যাদার সঙ্গে শেষকৃত্য করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্যসরকারকে নির্দেশ দেওয়া হয়েছে মৃতদেহগুলির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখার।

২০২৩ সালের মে থেকে মণিপুরে চলতে থাকা হিংসার কথা বিবেচনা করে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, মৃতদেহগুলি অনির্দিষ্টকালের জন্য মর্গে রাখা উপযুক্ত হবে না। আদালতের নির্দেশ, যে দেহগুলি চিহ্নিত করা গিয়েছে তা পরিবারের হাতে তুলে দেওয়া উচিৎ। সরকার এবিষয়ে একটি নির্দেশিকা জারি করবে। এবং নির্দিষ্ট দিনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের সাথে একত্রে শেষকৃত্য সম্পন্ন হবে। এবং যে দেহগুলি শনাক্ত করা যায়নি, সেগুলিও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করা যাবে। একইসঙ্গে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, যেহেতু ফৌজদারি তদন্ত চলছে, ফলে মৃতদেহ সৎকারের আগে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখতে হবে।

উল্লেখ্য, আদালত আগে জাতিগত হিংসার তদন্তের জন্য বিচারপতি (অবসরপ্রাপ্ত) গীতা মিত্তালের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করেছিল। মঙ্গলবার শুনানির সময়, প্রধান বিচারপতি চন্দ্রচূড় উল্লেখ করেছেন, এই কমিটি আদালতকে জানিয়েছে যে ১৭৫টি মৃতদেহের মধ্যে ১৬৯টি শনাক্ত করা হয়েছে। ১৬৯ টি শনাক্ত হওয়া মৃতদেহের মধ্যে ৮১টি আত্মীয়স্বজন দাবি করেছে, তবে ৮৮ টি এখনও দাবি করা হয়নি।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...