Monday, April 13, 2026

ফের অ.সুস্থ হয়ে ICCU-তে ভর্তি জ্যোতিপ্রিয়! পর্যবেক্ষণে চিকিৎসকদের স্পেশ্যাল টিম

Date:

Share post:

আচমকাই অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। আর সেকারণেই সোমবার রাতে তাঁকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালের (SSKM) কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে (ICCU)। মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয়র অবস্থা কিছুটা জটিল হলেও তিনি বর্তমানে বিপন্মুক্ত। সূত্রের খবর, সোমবার রাতে রক্তচাপে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে তিনি মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। আর তারপরই তাঁকে আইসিসিইউতে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতালের মেডিক্যাল বোর্ড জ্যোতিপ্রিয়কে সবসময় পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর।

উল্লেখ্য, রেশন বন্টন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল। সেখানে তিনি অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যে মন্ত্রীর চিকিৎসার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে হাসপাতালে। স্নায়ু, হৃদ্‌রোগ, মেডিসিন বিশেষজ্ঞ ছাড়াও মেডিক্যাল বোর্ডে রয়েছেন কিডনি বিশেষজ্ঞ এবং ইউরোলজি বিশেষজ্ঞও।

জ্যোতিপ্রিয় মল্লিক প্রথম থেকেই সুগারের রোগী। গ্রেফতারির প্রথম দিন থেকেই তাঁর নানা ধরনের অসুস্থতা ধরা পড়ে। মন্ত্রীর চোখেমুখেও অসুস্থতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। পাশাপাশি শরীরের বাঁ দিকের অংশ অসাড় হয়ে যাওয়ার কথা আগেও একাধিকবার জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। এবার ফের একবার হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের মন্ত্রী।

 

 

 

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...