Thursday, June 25, 2026

“কুন্তলের জন্যই ফেঁ.সে গেলাম”: আদালতে যাওয়ার পথে আ.ক্ষেপের সুর তাপসের গলায়

Date:

Share post:

ফের বিস্ফোরক নিয়োগ কাণ্ডে ধৃত তাপস মণ্ডল (Tapas Mondal)। মঙ্গলবার আলিপুরে সিবিআই আদালতে যাওয়ার পথে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) এবং কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) নিশানা করে আক্ষেপের সুরে তাপস জানান, কুন্তলের জন্যই ফেঁসে গেলাম! তাঁর অভিযোগ, সুজয়কৃষ্ণের নাম করেই টাকা তুলেছিল কুন্তল। পাশাপাশি কুন্তলকে যে টাকা তিনি দিয়েছেন, তার সমস্ত হিসাব ইতিমধ্যেই যে তিনি সিবিআই (CBI) আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেকথা সাফ জানিয়ে দেন তাপস।

মঙ্গলবার আদালতে যাওয়ার পথে তাপস আরও দাবি করেন, কুন্তল তো সুজয়কৃষ্ণ ভদ্রের নাম করেই আমার কাছ থেকে টাকা তুলত। এখন কেন অন্য কথা বলছে আমি সত্যিই বুঝতে পারছি না। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নিয়োগ মামলায় তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাপস।

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল তাপসের। আগে বেশ কয়েকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই তাপসের কাছ থেকেই কুন্তল ঘোষ থেকে গোপাল দলপতি সকলেরই নাগাল পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেই সূত্র ধরেই কুন্তল ঘোষকে হেফাজতে নেয় সিবিআই। এরপরই তাপসের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনেন কুন্তল। পরে নিয়োগ মামলায় প্রত্যক্ষ যোগসাজশের কারণে এবং তথ্য গোপনের অভিযোগে মানিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে গ্রেফতার করে সিবিআই।

 

 

 

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...