Friday, June 26, 2026

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধর্না তৃণমূলের

Date:

Share post:

বাংলার বিরুদ্ধে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়করা। মঙ্গলবার ৩ টে থেকে শুরু হয় এই ধর্না কর্মসূচি চলবে বিকেল ৫ টা পর্যন্ত। বছরের পর বছরের ধরে রাজ্যের ১০০ দিনের কাজ সহ অন্যান্য একাধিক প্রকল্পের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। তারই প্রতিবাদে শুরু হল ৩ দিনের এই ধর্না কর্মসূচি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাংলার টাকা আটকে রেখে বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপি। রাজ্যের তরফে হিসেব দেওয়া হয়নি বলে অভিযোগ করছে ওরা। অথচ সমস্ত হিসেবে দেওয়া হয়েছে। তারপরও অন্যায়ভাবে ওরা(বিজেপি সরকার) টাকা আটকে রেখেছে। আর সেই মিথ্যা তত্ত্ব প্রমাণ করতে বুধবার রাজ্যে সভা করছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এরই প্রতিবাদ স্বরূপ ধর্না কর্মসূচি পালন করছে তৃণমূল। শুধু তাই নয়, আগামিকাল তৃণমূলের তরফে কালা দিবস পালন করা হবে। ওইদিন বিধানসভায় তৃণমূলের সকল বিধায়ক কালো পোশাক পরে আসবেন। তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। আবার তারাই মিথ্যা অভিযোগ এনে সভা করছে। এরই প্রতিবাদে এই ধর্না কর্মসূচি তৃণমূলের।

মঙ্গলবার বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের এই ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, সুজিত বসু, ফিরহাদ হাকিম, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, রত্না চট্টোপাধ্যায়, বিরবাহা হাঁসদা সহ তৃণমূলের অন্যান্য বিধায়করা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...