Friday, June 26, 2026

বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অ.বমাননা! বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ক.ড়া প.দক্ষেপ স্পিকারের

Date:

Share post:

তৃণমূলের ঘোষিত কর্মসূচি কিন্তু সেখানে গিয়ে গোলমাল বাধালেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, কর্মসূচির শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Bandopadhyay) তৃণমূলের মন্ত্রী-বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছেন সেই সময়ও বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ‘কুৎসিত’ চিৎকার করে স্লোগান দিয়েছেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি (BJP) বিধায়করা। এই ঘটনা জাতীয় সঙ্গীতের অবমাননা। বিধানসভায় স্পিকার বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক করেন পরিশোধীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)-সহ মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য, ডিসি সেন্ট্রাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা করেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও তাপস রায়। তাঁদের মতে, এটা শুধু তৃণমূলের ঘোষিত কর্মসূচিতে বাধা দান নয়, এটা জাতীয় সঙ্গীতের অবমাননা বিধানসভা চত্বরে এ ঘটনা আগে কখনও ঘটেনি।

জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে স্পিকারকে চিঠিও দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। স্পিকার সেটি গ্রহণ করেছেন। স্পিকার জানান, “তৃণমূল পরিষদীয় দলের তরফে আমার কাছে অভিযোগ জানানো হয়েছে। বিনা অনুমতিতে প্ররোচনা মূলক সভা এবং জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। সেই অভিযোগ আমি গ্রহণ করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠার পরেই বিধানসভায় আসেন ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার। তিনি এসে দেখা করেছেন স্পিকারের সঙ্গে। স্পিকার পুলিশকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন- ‘দিদি রোজ দুর্গানাম জপছেন’ বলতেই শাহকে ‘দো.কলা বাজ’ ক.টাক্ষ কুণালের

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...