Monday, April 13, 2026

দেবরাজের দুই বাড়িতে তল্লাশির পর স্ত্রী অদিতির গানের স্কুলেও সিবিআই

Date:

Share post:

ধর্মতলায় শাহি সভার পরদিনই ফের কোমড় বেঁধে মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সাত সকালে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেন সিবিআইয়ের একটি টিম। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও।

সকাল ৮ টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে তেঘরিয়ায় দেবরাজের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে নিয়ে সেখান থেকে বেরিয়ে দমদম পার্কে আরও একটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে পৌঁছায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।

এখানেই শেষ নয় দেবরাজ চক্রবর্তীর বিধায়ক-স্ত্রী তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির গানের স্কুলেও পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। দমদম পার্কের বালাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে অদিতির একটি গানের স্কুল ও স্টুডিও রয়েছে। সেখানেই তল্লাশির জন্য যায় সিবিআই টিম।

Related articles

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...