Monday, April 13, 2026

আটকে একাধিক বিল, এবার সুপ্রিম তোপের মুখে কেরলের রাজ্যপাল

Date:

Share post:

রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতার অভিযোগে এবার সুপ্রিম তোপের মুখে কেরলের রাজ্যপাল। বিধানসভায় পাশ হওয়া ৭টি বিল পাশ হওয়ার পরও আটকে রেখেছেন রাজ্যপাল আরিফ খান। কেন বিলগুলিকে আটকে রাখা হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হচ্ছে না রাজভবনের তরফে। এই ঘটনার ক্ষুব্ধ দেশের সুপ্রিমকোর্ট।

বুধবার শীর্ষ আদালতের তরফে কেরলের রাজ্যপালকে জানানো হয়েছে, এভাবে বিল আটকে রাখা যাবে না। কেন বিলগুলিকে আটকে রাখা হয়েছে? সম্মতি দেবেন কী দেবেন না, না দিলে কেন দেওয়া হচ্ছে না সেটা জানাতে হবে। দরকার পড়লে সুপ্রিম কোর্ট বিল নিয়ে পদক্ষেপ করার সময়সীমা বেঁধে দেবে। শীর্ষ আদালত কেরলের রাজ্যপালকে সাফ বলে দিচ্ছে, কোনও বিল নিয়ে আপত্তি থাকলে সেটা নিয়ে দরকারে মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ফেলে রাখা যাবে না।

অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যও রাজ্যপালের লাগাতার সংঘাতের ঘটনায় বিরক্তি প্রকাশ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। লাগাতার এই ঘটনায় সুপ্রিম কোর্টের প্রশ্ন, দু’বছর ধরে রাজ্যপাল করছেনটা কী? এবার আমাদের ভাবতে হবে, কতদিনের মধ্যে রাজ্যপালরা বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন তেমন নির্দেশিকা তৈরি করে দেওয়া যায় কিনা। উল্লেখ্য, সরকারের সঙ্গে অসযোগিতার জেরে এর আগে সুপ্রিমকোর্টের তোপের মুখে পড়েছে পাঞ্জাব ও তামিলনাড়ুর রাজ্যপাল। এদিকে লাগাতার এই ঘটনায় প্রশ্ন উঠছে, এবার কি তবে বাংলায় রাজ্য-রাজ্যপাল সংঘাত কমবে? কারণনেই রাজ্যেও বিধানসভাহ্য পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম তোপের মুখে বাংলার রাজভবনের অবস্থান পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার।

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...